রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসির শুভেচ্ছা বিনিময়
চুয়েট ভিসির শুভেচ্ছা বিনিময়
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ১৭ জুলাই রবিবার সকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রেজিস্ট্রার ( অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ চুয়েট পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করেন। পাশাপাশি সকলকে মিলে-মিশে একটি সুন্দর পরিবার হিসেবে চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের প্রধান কনফারেন্স কক্ষে বেলা ১২:৪০ টায় সকল ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা করা হয়।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ