শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে দুই নারীসহ তিন লাশ উদ্ধার
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে দুই নারীসহ তিন লাশ উদ্ধার
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে দুই নারীসহ তিন লাশ উদ্ধার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ থেকে ১৭ জুলাই রবিবার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এর মধ্যে ডোবা থেকে এক বৃদ্ধা, ঘরে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননীর এবং মোবাইলের টাওয়ারের নিচ থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার রেললাইন ও বাইপাস সড়কের মধ্যবর্তী স্থানে ডোবার পানিতে এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে পথচারীরা থানায় খবর দেয়৷ পরে পুলিশ এসে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷ অনুমানিক ৬০ বছর বয়সী বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি৷

কালীগঞ্জ থানার এসআই মুজিবুর রহমান  জানান, ওই বৃদ্ধাকে প্রায়ই উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা গেছে৷ তিনি মানসিক রোগী ছিলেন৷

অন্যদিকে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি থেকে গৃহবধূ লিপি আক্তারের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ৷ দুই সন্তানের জননী লিপি বরিশালের কাউখালীর ভেকুটিয়া নতুন বাজার গ্রামের বেলায়েত হাওলাদারের মেয়ে৷ তাঁর স্বামী সুমন মিয়ার বাড়িও একই এলাকায়৷ ঘটনার পর থেকে স্বামী পলাতক৷

জানা গেছে, কালীগঞ্জের সেভেন রিং কারখানার কাভার্ড ভ্যানের চালক সুমন কারখানা সংলগ্ন মূলগাঁও এলাকার আবদুর রহিমের বাড়িতে সপরিবারে ভাড়া থাকত৷ পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল৷ গত শনিবার রাতে স্ত্রীকে মারধর করে সুমন৷

কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান জানান, স্বামীর নির্যাতনের কারণে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লিপি আত্মহত্যা করে থাকতে পারেন৷ তবে তিনি ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন৷

অন্যদিকে কালীগঞ্জের নাগরী বাজারে বাংলালিংক টাওয়ারের কাজ করতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (২৭) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে৷ রবিবার সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে৷ নিহত ইকবাল মাগুরার শালিখা থানার বুনাগাছী এলাকার শুকুর আলীর ছেলে৷

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম  জানান, স্টার লিংক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের টিম লিডার প্রকৌশলী ইকবাল৷

বিকেলে মোবাইল টাওয়ারে কাজ করার সময় ওই টাওয়ারের উপর উঠলে বিদ্যুত্‍স্পৃষ্ট হন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করেন৷





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ