শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি মিয়া বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
লায়ন গনি মিয়া বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ‘মানবাধিকার শান্তি পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন৷
২১ জুলাই ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে উক্ত পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. জয়নুল আবেদীন৷
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জননন্দিত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এড. মো. সাইদুল হক সাঈদ ও অধ্যাপক নুরজাহান বেগম৷
জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল খায়ের মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন৷ তিনি শ্রীপুরের টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷
এছাড়াও তিনি টেপিরবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দীর্ঘ ২১ বছর যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন৷ স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা, শিশু গণশিক্ষা কেন্দ্র, গণপাঠাগার ও ইসমাইল হোসেন ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন৷





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার