শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা-২০১৬ সম্পন্ন হয়েছে ৷ ২০ জুলাই বুধবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মারমা উন্নয়ন সংসদ মিলনাতয়নে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার প্রভাকর বড়ুয়া ৷ মাটিরাঙ্গা উপজেলা ক্রেডিট ইউনিয়নের সভাপতি চান মণি ত্রিপুরার সভাপতিত্ব ও সদস্য মো. আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রেডিট ইউনিয়নের জেপিও আইসিডিপি প্রকল্প অফিসার কিশোর ত্রিপুরা,ক্রেডিট ইউনিয়ন এ এল এন সভাপতি আতৈশী মারমা প্রমুখ৷
সভায় প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার প্রভাকর বড়ুয়া-সচেতনতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের উন্নয়ন নিজেরাই করতে হবে উল্লেখ করে, ক্রেডিট ইউনিয়ন থেকে ঋন নিয়ে কিভাবে অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন করা যায় সে সম্পর্কে উপস্থিত অংশ গ্রহনকারীদের ধারনা প্রদান করেন৷ নিয়মিত কিস্তি পরিশোধে ঋন গ্রহিতাদের আরও সময়ের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান ৷ নিজেদের সন্তানদের পড়াশোনার করানোর গুরত্বারোপ করে, প্রান্তিক জনগোষ্টির ভাগ্যোন্নয়নে ক্রেডিট ইউনিয়নের নেয়া বিভিন্ন কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রদান করেন৷
এ ছাড়াও সভা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী স্বাগত বক্তব্যে সমিতির কার্যক্রমের ধারনা প্রদান করেন৷এ সময় বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসা প্রায় ৩ শতাধিক ক্রেডিট ইউনিয়নের সুবিদাভোগী সভায় উপস্থিত ছিলেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ