শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশা সরকারের : শাহরিয়ার অালম জর্জ
জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশা সরকারের : শাহরিয়ার অালম জর্জ
প্রেস বিজ্ঞপ্তি :: মিথ্যা মামলার খেলায় মেতে উঠেছে সরকার। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে এ সাজা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার অালম জর্জ। ২১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার অালম জর্জ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানান। প্রেস বিজ্ঞপ্তিতে শাহরিয়ার অালম জর্জ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া এ রায় সম্পূর্ণই রাজনৈতিক প্রতিহিংসামূলক। রাজনীতি থেকে তারেক রহমানকে দূরে রাখতেই এ ঘোষণা করা হয়েছে।
শাহরিয়ার অালম জর্জ আরও বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশার অংশ হিসেবে সরকার তারেক রহমানকে মিথ্যে অভিযোগে এ সাজা দিয়েছেন। ১/১১ সরকার সম্পূর্ণ অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন। দুর্নীতির সাথে তিনি যুক্ত না থাকায় তিনি নিম্ন আদালত থেকে মুক্তি পান। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা প্রদান করেন বলেও মন্তব্য করেন।
তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দেওয়ার ফরমুলা বাস্তবায়ন করতে চায় সরকার। ফলে হাইকোর্ট বিভাগ তারেক রহমানের বিরুদ্ধে এক মনগড়া রায় প্রদান করেন। কিন্তু বাংলাদেশের জনগণ এ রায় প্রত্যাখান করেছে বলেও জানান।
এছাড়াও প্রতিবাদ জানান, সচেতন ছাত্র ফোরামের স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমিন পাঠান, মো. সাহিনুর আলম সম্রাট, শেখ মো. হাসনাত, যুক্তরাজ্য শাখা সভাপতি তৌহিদুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্নাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।





গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান