শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি : জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান
প্রথম পাতা » ঢাকা » মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি : জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান
শনিবার ● ২৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি : জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান

---ঢাকা প্রতিনিধি ::(৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪৭মিঃ) বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি এবং দেশ ও মানুষ বাঁচাতে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক ছাত্র ঐক্য। ২৩ জুলাই শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে “জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই-জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাই” দাবিতে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে এ আহ্বান জানানো হয়।

উল্লেখ্য যে, নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচী কোনরকম উস্কানী ছাড়াই পুলিশী বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর তারা শর্ত সাপেক্ষে অল্প সময়ের জন্য মানববন্ধনের অনুমতি প্রদান করেন।

নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর (উঃ) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবির, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য এস.এম হানিফ, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ মধু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান প্রমুখ।

বক্তারা বলেন, জঙ্গীবাদী হামলা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে ছাত্র-জনতার ঐক্য গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, দেশে স্বাভাবিক রাজনীতির সুযোগ না থাকলে, মানুষের বাক-স্বাধীনতার অধিকার না থাকলে জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না। তারা বলেন, আমরা কোন দল বা গোষ্ঠির বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে, আমরা গণতন্ত্র ও শান্তির পক্ষে, মানবতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। আমাদের কর্মসূচীতে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। দেশে যদি এহেন পরিস্থিতি চলতে থাকে তাহলে তার সুযোগ অপশক্তি গোষ্ঠি লুফে নেবে।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে অবিলম্বে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিন এবং ছাত্রদের স্বাভাবিক ও সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরিয়ে দিন। বক্তারা বলেন, ছাত্রদের সমাজ ও রাজনীতির বাইরে রেখে দেশের মঙ্গল সম্ভব না।

বক্তারা আরো বলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার মিথ্যা অজুহাতে বিনা বিচারে, বিনা চিকিৎসায় প্রায় দেড় বছর ধরে কারাগারে আটক রেখেছে। কারাভ্যন্তরে হার্ট ও কিডনির সমস্যাসহ নানান জটিল রোগে গুরুতর অসুস্থ মান্নার জীবন এখন সংকটাপন্ন। বক্তারা অনতিবিলম্বে মান্নার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান তারা।





ঢাকা এর আরও খবর

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ

আর্কাইভ