সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে৷
২৫ জুলাই সোমবার সকালে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ৷
নিহতের পরিচয় পাওয়া যায়নি৷ বয়স আনুমানিক ২৬ বছর৷ পরনে গোলাপি রংয়ের কামিজ এবং আকাশি রংয়ের সেলোয়ার ও শার্ট রয়েছে৷
কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম জানান, সকালে কালিয়াকৈরের চন্দ্রার গাজীবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ওই তরম্নণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়৷
পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে অন্য কোথাও দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়৷ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে সড়ক থেকে লাশটি পাশে সরিয়ে রাখে৷ তার গলায় ওড়না পেঁচানো এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে৷
এসআই মনিরুল ইসলাম আরো জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে৷ এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা