শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সন্ত্রাসী তত্‍পরতার মদদ দাতাদের এ মাসের মধ্যেই জাতির কাছে তা তুলে ধরা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » সন্ত্রাসী তত্‍পরতার মদদ দাতাদের এ মাসের মধ্যেই জাতির কাছে তা তুলে ধরা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সোমবার ● ২৫ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসী তত্‍পরতার মদদ দাতাদের এ মাসের মধ্যেই জাতির কাছে তা তুলে ধরা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সন্ত্রাসী তত্‍পরতাকে কারা মদদ দিচ্ছে এবং কারা অর্থের ও অস্ত্রের যোগান দিচ্ছে, কোন রাজনৈতিক দলের কতজন নেতা এসব সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত -তাদের পরিচয় এ মাসের মধ্যেই জাতির কাছে তুলে ধরা হবে বলে আমরা আশা করি৷ তাদের প্রত্যেকেরই বিচার করা হবে৷

তিনি আরো বলেন, আগে ধারণা ছিল মাদ্রাসায় পড়ুয়া গরীব ছাত্র-ছাত্রীদের সন্ত্রাসী তত্‍পরতার কাজে লাগানো হচ্ছে৷ কিন্তু গুলশানের ঘটনায় সত্যতা প্রকাশ পেয়েছে৷ আসলে কালো টাকার মালিকের সন্তানরা এসব সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত৷ অবৈধ পন্থায় যারা টাকার মালিক হয়েছেন তাদের সন্তানরা এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্ররা এসব কর্মকান্ডের সঙ্গে জড়িত৷

মন্ত্রী ২৪ জুলাই রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সমপ্রসারিত নতুন ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

মন্ত্রী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী দল হিসেবে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করেছে৷ অথচ তারা স্বাধীনতার পর জাতির কাছে কোন ক্ষমা চায়নি৷ বরং ওই সময়ে তারা ভাল কাজই করেছেন বলে দাবী করেন৷ এ দলকে কোনভাবেই ক্ষমা করা যাবে না৷

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ গাজীপুরের উপ-পরিচালক মোঃ জামিল আহমেদ, এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিরুল ইসলাম খান, কালিয়াকৈরের মুক্তিযুদ্ধ কাউন্সিলের কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, প্রকৌশলী সরকার মোঃ সাজ্জাদ হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ৷ মন্ত্রী অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা তুলে দেন এবং কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করনে৷

এর আগে মন্ত্রী এলজিইডি’র আওতায় ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও ৩৫০ আসন বিশিষ্ট উপজেলা পরিষদ মিলনায়তন ভবন, ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন ভবন এবং একটি বাড়ী একটি খামার প্রকল্প ও সঞ্চয়ী উন্নয়ন ব্যাংক ভবন উদ্বোধন করেন৷ এছাড়াও মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী বনজ, ফলজ ও বৃক্ষের মেলা উদ্বোধন করেন৷ এসময় তিনি প্রাণী সম্পদ উন্নয়ন ভবনের সামনে একটি গাছের চারা রোপন করেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)