শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য
সোমবার ● ২৫ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে কালীগঞ্জের বিল থেকে ২৩ জুলাই শনিবার বিকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ৷ নিহতের নাম সোলাইমান মোল্লা ওরফে সোলমান (৫৫)৷ তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামের মৃত হাসিম উদ্দিন হাসুর ছেলে৷ পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে৷ তবে পুলিশ তা অস্বীকার করেছে৷

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের ফালাইনা মিয়ার টেকে শুক্রবার বিকেলে জুয়ার আসর চলছিল৷ কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হকের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয়৷ পুলিশ জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করলেও পুলিশের ভয়ে পালাতে গিয়ে অপর দুইজন পার্শবর্তী নাওয়ানের বিলের পানিতে ঝাপ দেয়৷ এ ঘটনার পর একজন সাঁতরে পাড়ে উঠে এলেও অপর ব্যক্তি সোলাইমান নিখোঁজ থাকে৷ রাতভর বিভিন্নস্থানে খোঁজ করেও স্বজনরা তার সন্ধান পায়নি৷ পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে ওই বিলের পানিতে সোলাইমানের লাশ ভাসতে দেখে৷ খবর পেয়ে বিকালে পুলিশ সোলাইমানের লাশ উদ্ধার করে৷

এ ঘটনায় নিহতের স্ত্রী জবেদা বেগম কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং-১৬) করেছেন৷ মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামী মাছ ধরে জীবিকা নির্বাহ করত ৷ শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় আতলাব বিলে অলঙ্গা (মাছ ধরার বিশেষ হাতিয়ার) দিয়ে মাছ ধরতে যায়৷ সেখানে গিয়ে সোলাইমান নিখোঁজ হয়৷ তিনি আর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করি৷ পরদিন শনিবার সকাল ১০টার দিকে আতলাব বিলে গিয়ে তার স্বামীর লাশ ভেসে থাকতে দেখি৷ পরে খবর পেয়ে বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়৷ তিনি সাঁতার জানতো না৷ ধারনা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে পড়নের লুঙ্গিতে প্যাঁচ লেগে পানিতে ডুবে তিনি মারা গেছেন৷

এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, ওই টেকে মাদক কেনা বেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়৷ এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় কেউ মারা যায়নি৷ পালাতে গিয়ে কেউ পানিতে ঝাপ দিয়েছে কি-না তা জানা নেই৷ বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বলা যাবে৷

অপরদিকে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হক বলেন, ওই টেকে তার ধাওয়া খেয়ে কেউ মারা যায়নি৷

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নির্দেশ দেওয়া হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)