শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাম মোর্চার ঢাকা-সুন্দরবন অভিমুখে রোডমার্চ শুরু
প্রথম পাতা » জাতীয় » বাম মোর্চার ঢাকা-সুন্দরবন অভিমুখে রোডমার্চ শুরু
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম মোর্চার ঢাকা-সুন্দরবন অভিমুখে রোডমার্চ শুরু

---

বিদ্যুৎ কেন্দ্রের অনেক বিকল্প আছে, সুন্দরবনের বিকল্প নাই’ এই বক্তব্য নিয়ে সুন্দরবন ও দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসকারি রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প অনতিবিলম্বে বন্ধের দাবিতে আজ সকালে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মোর্চার পাঁচ শতাধিক নেতাকর্মীরা এই রোডমার্চে অংশগ্রহণ করছেন।
রোডমার্চ শুরুর প্রাক্কালে প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোঃ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক সৈয়দ আবুল মকসুদ, লেখক-গবেষক নুর মুহাম্মদ, প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, বাম মোর্চার শীর্ষ নেতৃবৃন্দ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব) এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রকেীশলী মু. ইনামুল হক।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশের মানুষ, ইউনেস্কো, রায়সারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করে সরকার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যে সর্বনাশা তৎপরতায় যুক্ত তা সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। প্রধানমন্ত্রী একদিকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ’ গ্রহণ করছেন আর অন্যদিকে সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প অব্যাহত রেখেছেন। এখন তার উচিত হবে এই পুরস্কারের মর্যাদা রক্ষায় অনতিবিলম্বে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যাবতীয় তৎপরতা স্থগিত ঘোষণা করা। তা না হলে ভবিষ্যতে এই পুরস্কার তার ও তার সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে। তারা বলেন, এমনিতেই সিডর, আইলা, লবণাক্ততা ও জলবায়ু পরির্তনের কারণে সুন্দরবনসহ গোটা দক্ষিণাঞ্চল মারাত্মকভাবে বিপন্ন। এখন এই বিদ্যুৎ প্রকল্প নির্মিত হলে তা দেশ ও জনগণের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও বর্জ্য সমগ্র পরিবেশকে বিপর্যস্ত করবে।
সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে তার মতলববাজ পরামর্শকদের খপ্পর থেকে বেরিয়ে এসে ভারতের জালিয়াত কোম্পানী ও এনটিপিসির কর্তৃত্বাধীন এই পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বিনাভোটে নির্বাচিত বলে সরকার যা খুশী তাই করতে পারে না। সরকারের প্রতি ভারতের সমর্থনের বিনিময়ে আমরা কোনভাবেই আমাদের বর্তমান ও ভবিষ্যতকে ধ্বংস হতে দিতে পারি না। বক্তারা রোডমার্চ সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ বিকালে মানিকগঞ্জে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের প্রথম দিনের কর্মসূচী শেষ হবে। রোডমার্চ রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা হয়ে ১৮ অক্টোবর বিকালে বাগেরহাটের কাটাখালিতে সমাপ্তি সমাবেশ ও ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে। (বিজ্ঞপ্তি)
আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.২৮ মিঃ





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)