শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » পিসিজেএসএস এর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা
পিসিজেএসএস এর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা
![]()
অসহযোগ আন্দোলনে যোগ দিন, সফল করুন! অফিস-আদালত বর্জন কর্মসূচি সফল করুন আগামী ২১ অক্টোবর ২০১৫, রোজ বুধবার, তিন পার্বত্য জেলায় সকল প্রকার অফিস-আদালত বর্জন করুন, অফিস-আদালতে যাওয়া ও অফিস-আদালতের কাজ-কর্ম থেকে বিরত থাকুন চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ২১ অক্টোবর ২০১৫, রোজ বুধবার, তিন পার্বত্য জেলায় সকল প্রকার অফিস-আদালত বর্জনের কর্মসূচি হাতে নিয়েছে।
ঐদিন জেলা-উপজেলা-ইউনিয়ন স্তরের সরকারী-বেসরকারী সকল প্রকার অফিস, আদালত, ব্যাংক-বীমা-এনজিও অফিস বর্জন করার আহবান জানানো হয় ।
অফিস-আদালতে যাওয়া থেকে ও অফিস-আদালতের সকল প্রকার কাজ-কর্ম থেকে বিরত থাকুন। সর্বাত্মকভাবে বর্জন করে অফিস আদালত স্থবির ও অচল করে দিন। অফিস-আদালত বর্জন কর্মসূচি পালনে স্বতফুর্তভাবে এগিয়ে এসে অসহযোগ আন্দোলন জোরদারকরণে সামিল হোন, সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং সরকারের চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধ ও প্রতিবিধানে বলিষ্ঠ ভূমিকা পালন করুন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি স্থায়ী অধিবাসীদের নিরাপত্তা, স্বার্থ ও অধিকার সুনিশ্চিত হতে পারে না।
তাই আসুন, অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে স্বতফূর্তভাবে সামিল হয়ে এবং সক্রিয়ভাবে ভূমিকা পালন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করি। (প্রেস বিজ্ঞপ্তি )
আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৪.০৭ মিঃ





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ