শিরোনাম:
●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
রাঙামাটি, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম পাতা » অপরাধ » কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ

---নিজস্ব প্রতিনিধি :: সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সহপাঠিরা৷ এসময় তাত্‍ক্ষণিক উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিবলী সাদিক৷ আরো উপস্থিত ছিলেন এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ছাত্রনেতা এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ২৮ জুলাই বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে৷ পরে দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়৷
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এডওয়ার্ড কলেজের সম্মান দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জীবন মাহমুদকে একা পেয়ে দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়৷ এ সময় দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়৷ স্থানীয় লোকজন জীবনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ এ সংবাদ সহপাঠিদের মধ্যে ছড়িয়ে পরলে শহরের রাধানগর কলেজ গেট এলাকায় তারা এসে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে৷ এ সময় রাসত্মার উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়৷ দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ এ ঘটনায় কলেজ ক্যম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে৷ বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত হয়ে আছে৷ এই বিষয়ে তাত্‍ক্ষণিক এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ্য কার্যালয়ে শিক্ষক পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় এডওয়ার্ড কলেজের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন ৷ পরে আহত ছাত্র জীবন মাহমুদকে পাবনা জেনারেল হাসপাতালে দেখতে যান এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হুমায়ূন কবির মজুমদার৷ এসময় আরো উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডা. এ. কে. এম শওকত আলী, নুরুল ইসলাম, এস. এম হল সুপার রফিকুল ইসলাম, সহ-সুপার এ.এস.এম ফরিদ, জেলা পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর সার্কেল এ. এস. পি শেখ মোঃ সেলিম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান, এস. আই আনোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ৷ অধ্যক্ষ হুমায়ূন কবির মজুমদার জীবন মাহমুদের চিকিত্‍সার খোঁজ-খবর নেন এবং দ্রুত উন্নত চিকিত্‍সার জন্য চিকিত্‍সকদের অনুরোধ করেন এবং প্রয়োজনে ঢাকায় স্থানান্তর করার জন্য বলেন । এসময় তাত্‍ক্ষণিক চিকিত্‍সার জন্য অধ্যক্ষ ১০ হাজার টাকা নিজ তহবিল থেকে জীবন মাহমুদের কাছে প্রদান করেন। অধ্যক্ষ  জীবনের চিকিত্‍সার সমস্ত ব্যয় বহন করার আশ্বাস দেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)