শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি: কামাল লোহানী
প্রথম পাতা » গাজিপুর » মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি: কামাল লোহানী
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি: কামাল লোহানী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: মার্কিন সাম্রাজ্যবাদীরা আমাদেরকে টাকা দিয়ে নানাভাবে তাদের ওপর নির্ভরশীল রাখতে চেয়েছিল৷ স্বাধীনতার ৪৫ বছর পর আমরা বুঝতে পেরেছি যে, মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের বনিবনা হবে না৷ আজ আমরা মার্কিন সাম্রাজ্যবাদীদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি৷

৩০ জুলাই শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধকালীন বাংলাদেশ বেতারের বার্তা প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহনী এসব কথা বলেন৷ শিশু শিক্ষার্থীদের মধ্যে বঙ্গতাজ স্মৃতি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি উপস্থিত ছিলেন৷ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন৷

কামাল লোহনী আরও বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে সম্পর্ক না রাখতে পরামর্শ দিয়েছিলেন৷ তাজউদ্দীন আহমদ আগেই বুঝেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের বনিবনা হবে না৷

তিনি বলেন, বাংলাদেশে একমাত্র সাংস্কৃতিক সংগঠন উদীচী যা একুশে পদকে ভূষিত হয়েছে৷ রাজনীতির সাথে সাংস্কৃতিক কর্মকান্ড জড়িত৷ সংস্কৃতি সমাজ পরিবর্তন ও সংস্কারের হাতিয়ার৷

উদীচী কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল আমীন সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, লেখক ও সমাজ কর্মী সিমিন হোসেন রিমি এমপি৷

বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা প্রমুখ৷

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কাপাসিয়া শাখার সহ সভাপতি নাছিমা হালিম, সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক, কোষাধ্যক্ষ আফরুজা সুলতানা, প্রচার সম্পাদক সোয়েব সিকদার, নাট্য সম্পাদক আরিফ মিয়া, সদস্য উপাধ্যক্ষ আমজাদ হোসেন, চম্পা রানী দাস, ছিদ্দিকুর রহমান ফকির, জাহাঙ্গীর হোসেন প্রমুখ৷

পরে সর্বশেষ ফলাফল অনুযায়ী পি এস সি, জে এস সি ট্যালেন্টপুলে বৃত্তি ও এস এস সি গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)