শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু

---


উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষণা না হলেও নবীগঞ্জ পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা জমে উঠেছে৷ আগামী ডিসেম্বরে অনুষ্টিত পৌর নির্বাচনকে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উত্‍সবকে সামনে রেখে ইতিমধ্যে নবীগঞ্জ শহর পোষ্টার, ব্যনার ও ফেষ্টুনে সয়লাভ হয়ে গেছে৷ প্রাথীরা এমন কোন সামাজিক অনুষ্টান নেই যেখানে হাজির হচ্ছেন না৷ এছাড়া কোন কোন প্রার্থী ঘরে ঘরে গিয়েও প্রচারনা শুরু করেছেন৷ মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিলর প্রার্থীদের প্রচারনা বেশী তুঙ্গে৷ মেয়র পদে সম্ভাব্য প্রাথর্ীদের মধ্যে যারা প্রচারনা চালাচ্ছেন তারা হচ্ছেন বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী, বর্তমান প্যানেল মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক বাসদ নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু রায় বাবুল, লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল প্রমূখ৷ উল্ল্লেখিত প্রার্থীদের মধ্যে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও মোস্তাক আহমদ মিলুর প্রচারনা সবচেয়ে বেশী৷ অন্যান্য প্রার্থীরাও প্রচারনায় কম যাচ্ছেন না৷ ইতিমধ্যে লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী হঠাত্‍ করে পোষ্টার ছেড়ে আলোচনার ঝড় তুলেছেন৷ মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে৷ ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আক্তারুজ্জামান চৌধুরী রুহেল , আরেক যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন এর নাম শুনা যাচ্ছে৷ ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুন্দর আলী, হাফিজ নিয়ামুল হক, সাজ্জাদুর রহমান বাবুল, আমিনুর রহমান চৌধুরী আমিন, স্বেচ্চাসেবক লীগ নেতা ও বাজার ব্যবসায়ী নেতা আব্দুল আজিজের নাম শুনা যাচ্ছে৷ ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ব্যবসায়ী শরফ উদ্দিন, যুবনেতা জামাল উদ্দিন ও বাবুল মিয়ার নাম শুনা যাচ্ছে৷ ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগ নেতা প্রানেশ চন্দ্র দেব, দীপক দেব, সুবিনয় দাশ ও মোক্তার হোসেনের নাম শুনা যাচ্ছে৷ ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুত্‍ফুর রহমান মাখন, ইছমত মিয়া, যুবলীগ নেতা হাফিজুর রহমান ও সাবেক কাউন্সিলর একে আজাদ শিশুর নাম শুনা যাচ্ছে৷ ৬ নং ওয়াডে পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নূরুল গণি চৌধুরী সোহেল, রবীন্দ্র মালাকার রতু , বিএনপি নেতা আব্দুল আহাদ চৌধুরী, আজিল মিয়া চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিতু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেম ও ইসলাম উদ্দিনের নাম শুনা যাচ্ছে৷ ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা রুহুল আমিন রফু, এহিয়া চৌধুরী, মহিবুর রহমান, আব্দুর রউফ রুবেল, মহরম আলী, হেলাল আহমেদ ও আজমল হোসেনের নাম শুনা যাচ্ছে৷ ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সন্তোষ দাশ, সাবেক কাউন্সিলর বাবুল দাশ, নবীগঞ্জ জে,কে, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের সদস্য ও শিক্ষক তপন জ্যোতি দে ও সীতেশ মহালদার এর নাম শুনা যাচ্ছে৷ ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, নকুল তালুকদার,আবু সালেহ জীবন, ফয়সল তালুকদার ও লিল খাঁর নাম শোনা যাচ্ছে৷ এছাড়া সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সাবেক কমিশনার মীনা আক্তার৷ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুতিকা দাশ,পূর্নিমা রানী দাশ, রোকেয়া বেগম, আসমা বেগম৷ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেখা আচার্য্য, নাছিমা বেগমের নাম শুনা যাচ্ছে৷ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে ও অনুষ্টান স্থলে গিয়ে সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন৷ তফসিল ঘোষনার পুর্বে সাধারন ভোটার এ মুহুর্তে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিয়ে তেমন কোন আলোচনা না করলেও পৌর পরিষদের গুরুত্বপূর্ন কান্ডারী মেয়র প্রার্থী নিয়ে চুলছেড়া বিশ্লেষন করছেন বিভিন্ন হোটেল রেস্তোরা ও চায়ের ষ্টলে৷
এদিকে ভোটারদের মাঝেও আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা ও চুলছেড়া বিশ্লেষন৷ এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশে-ষক, পেশাজীবি লোকজনও৷
এ পর্যন্ত তাদের দলীয় প্রার্থীর তালিকায় আসন্ন নির্বাচনে প্রচারনায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (আওয়ামীলীগ)৷ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (বিএনপি) একক প্রার্থী হিসেবে রয়েছে৷ তবে আওয়ামীলীগে বতর্মান মেয়রসহ একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশায়৷ দল কাকে মনোনয়ন দিবে সিদ্ধান্তহীনতায় ভোগছেন৷ দলীয় মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন বর্তমান তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ৷ শেষ পর্যন্ত কোন প্রার্থী পাবেন দলীয় মনোনয়ন সেদিকে নজর সাধারন মানুষের৷ এছাড়া আসন্ন পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাসদ নেতা লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা৷ এছাড়া নির্বাচনে প্রার্থীতার আলোচনায় রয়েছেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী৷ এখন পর্যন্ত পৌর কাউন্সিলর প্রার্থীরা শুধু ব্যানার ফেষ্টুনের মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে গেলেও ৬ নং ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর প্রাথর্ী সাহেদুল ইসলাম চৌধুরী ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথর্ী নবীগঞ্জ জে,কে, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের সদস্য শিক্ষক তপন জ্যোতি দে নিজ নিজ ওয়ার্ডে প্রচারনা পুরোদমে চালিয়ে যাচ্ছেন৷ মেয়র পদের প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারনার কাজে লেগে পড়ছেন৷ আগামী ১৯ শে অক্টোবর থেকে হিন্দু ধর্মের সর্ববৃহত্তম উত্‍সব শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে এ প্রচারানা আরো ব্যাপক আকার ধারন করছে৷ এবার নির্বাচনে প্রথমবারের মত দলীয় প্রতিক নিয়ে নির্বাচন হওয়ার ঘোষনায় শেষ পর্যন্ত কে পাবেন দলীয় মনোনয়ন সেই প্রত্যাশার প্রহর গুনছেন ভোটারা৷ 

আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৩৫ মিঃ





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ