শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদ-, ৩ জনের যাবজ্জীবন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদ-, ৩ জনের যাবজ্জীবন
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদ-, ৩ জনের যাবজ্জীবন

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউলল্লাহ হত্যার ১৫ বছর পর ছয় জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং এক ইউপি সদস্যা ও তার স্বামী-ভাইসহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত৷ একই সঙ্গে সকল আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

৯ আগস্ট মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন৷ এসময় দন্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন৷

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ৷

যাবজ্জীবন দন্ডিতরা হলেন- ঘাগটিয়া গ্রামের মৃত হাসেম আলী শেখের মেয়ে ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম ও তার স্বামী মৃত আবু সাইদের ছেলে আব্দুল মোতালেব এবং আনোয়ারা বেগমের ভাই শেখ সামসুদ্দিন৷ দন্ডপ্রাপ্তরা সবাই পরষ্পরের আত্মীয়৷

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ঘাগটিয়া উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সানাউলস্নাহ সরকারকে (১১)কে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি শ্বাসরোধ করে হত্যা করা হয়৷ পরদিন ১০ ফেব্রম্নয়ারী সকালে স্থানীয় সিঙ্গুয়া ফকির সাহাব উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গলায় মাফলার পেচানো অবস্থায় ছানাউল্লাহর লাশ পাওয়া যায়৷

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় ১০ ফেব্রম্নয়ারি কাপাসিয়া থানায় ১২ জনের বিরম্নদ্ধে নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন৷

তদনত্ম শেষে পুলিশ আসামিদের বিরম্নদ্ধে অভিযোগপত্র দায়ের করেন৷ দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক এ রায় দেন৷ রায়ে দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়৷ বিচারক তাঁর আদেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিতের নির্দেশ দেন৷ রায় শোষণার পর সাজাপ্রাপ্ত আসামীদের স্বজনরা আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন৷

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মকবুল হোসেন কাজল৷ আসামিপক্ষের আইনজীবী ছিলেন হাফিজ উল্লাহ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)