বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ সদর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা
বিশ্বনাথ সদর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মিঃ) বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে৷ ১১ আগষ্ট বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর এই ঘোষণা করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, বাল্য বিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ৷ আমরা সকলে মিলে বাল্য বিবাহকে না বলি, অভিশাপ মুক্ত সুন্দর সমাজ গড়ি৷ বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের সচিব বিজিত রঞ্জন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমান, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সমাজ সেবক জামাল আহমদ৷ শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী সোনাফর আলী৷
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য রহমত আলী, ইজার আলী, মল্লিক মিয়া, নুর মিয়া, সাইফুল ইসলাম মজনু, মহিলা ইউপি সদস্য নেহারা বেগম, নূরম্নননাহার ইয়াছমিন, আছারুন নেছা, উদ্যোক্তা শিবু কান্তি দাশ, শিক্ষার্থী হাজেরা বেগম, শিবলী বেগম, মুন্না বেগম, ফারহানা বেগম, মহিলা অভিভাবক নাজমা বেগম, পারুল বেগম প্রমুখ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ