শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধনকুবের রাগীব আলীর গ্রেফতারি পরোয়ানা বিশ্বনাথ থানায়,পলাতক রাগীব আলী
প্রথম পাতা » অপরাধ » ধনকুবের রাগীব আলীর গ্রেফতারি পরোয়ানা বিশ্বনাথ থানায়,পলাতক রাগীব আলী
শুক্রবার ● ১২ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধনকুবের রাগীব আলীর গ্রেফতারি পরোয়ানা বিশ্বনাথ থানায়,পলাতক রাগীব আলী

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মিঃ) প্রতারনা জালিয়াতি মামলায় গ্রেফতার এড়াতে ছেলে,মেয়ে জামাতাসহ সিলেটের শিল্পপতি বিশ্বনাথের কৃতি সন্তান রাগীব আলী পালিয়ে বেড়াচ্ছেন৷ গত১০ আগষ্ট বুধবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ রাতেই আদালতের নিদের্শেনা বিশ্বনাথ থানায় পৌছে৷ রাতেই পুলিশ সংশ্লিষ্ট অফিসারের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারি পরোয়ানা হস্তান্তর করে৷ বিশ্বনাথ থানার ওসি আবদুল আদালতের নির্দেশনা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা আমাদের কাছে এসে পৌছেছে৷ এখন আসামিদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ শুরু হয়েছে৷ আদালত থেকে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-শিল্পপতি রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রেজিনা কাদির, জামাতা আবদুল কাদির, তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত ও রাগীব আলীর নিকটআত্বীয় মৌলভী বাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ৷ এদের মধ্যে তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় পৌছেছে বলে বলে নিশ্চিত করেছেন ওসি মোশারফ হোসেন৷ তিনি বলেন, আদালতের নিদের্শনা অনুযায়ী গ্রেফতারের অভিযান শুরু হয়েছে৷
প্রসঙ্গত,বুধবার সিলেট মহানগর মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটির শুনানির দিন ধার্য ছিলো৷ রাগীব আলীর আইনজীবিরা আসামীদের অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষের যুক্তিতকের্র ভিত্তিতে সময় আবেদন নামঞ্জুর করে রাগীব আলীসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত৷ এছাড়া ২৩ আগস্ট পরবর্তী চার্জ শুনানির দিন ধার্য করেন৷
মামলার নথিসূত্রে জানা গেছে, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি৷ ১৯৯০ সালে রাগীব আলী তার আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ভূয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন৷
চলতি বছরের ১৯ জানুয়ারি উচ্চ আদালত তারাপুর চা বাগানে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা ৬ মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন৷ আদালতের নির্দেশে জেলা প্রশাসন গত ১৫ মে চা বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয়৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)