শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে (ভিডিওসহ)
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে (ভিডিওসহ)

---ষ্টাফ রিপোর্টার :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ)গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন -২০১৬ এর খসড়া সংশোধনের প্রতিবাদে ১০ আগষ্ট বুধবার ও ১১ আগষ্ট বৃহসপতিবার পার্বত্য তিন জেলায় পার্বত্য বাঙ্গালীদের ৫টি সংগঠনের আন্দোলন কর্মসূচির মধ্যেই সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ জারি করেছে সরকার।

মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশন না থাকায় জরুরী বিবেচনায়  ৯ আগষ্ট মঙ্গলবার আইনটির অধ্যাদেশ জারি করা হয়। গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে সই করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ করা হয়। পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারী করার প্রতিবাদে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের পাশাপাশি মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টিতে রাঙামাটির জনজীবন স্থবির হয়ে পড়ে।
হরতালের কারণে রাঙামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট ভেদ ভেদী ও মানিকছড়ি এলাকায় সকল দোকান পাট বন্ধ ছিল।

জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙামাটির ৬টি নৌ-রুটে কোন নৌযান চলাচল করেনি।
এদিকে, অবিরাম বৃষ্টির মধ্যে দিয়ে হরতালের সমর্থনে মাঠে নামে ওই সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলও করেছে বাঙালী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপজেলা প্রতিনিধিরা জানায়, রাঙামাটি জেলার ৯টি উপজেলায়ও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে।
এদিকে হরতাল সমর্থনকারী সংগঠনগুলো বিকেলে শহরের বনরূপা এলাকায় সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ, জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীমও পার্বত্য গণ শ্রমিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো. রাসেল মাহমুদ প্রমুখ।

---

সমাবেশ থেকে দুইদিনের হরতাল শান্তিপূর্ণ পালন করায় রাঙামাটিবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারী করার প্রতিবাদে ও এই আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রামের ৫টি বাঙ্গালী সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ ২দিন ধরে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালন করেছে।

এদিকে পার্বত্য নাগরিক পরিষদ আহবায়ক বেগম নূর জাহান জানান, পার্বত্য চুক্তিটি এক তরফা হয়ে গেছে, সরকার পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের কথা না শুনলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। (বিস্তারিত দেখুন ভিডিও’তে)





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)