শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী : গাজীপুরে ডঃ আবদুস সোবহান গোলাপ
জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী : গাজীপুরে ডঃ আবদুস সোবহান গোলাপ
গাজীপুর জেলা প্রতিনিধি ::আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডঃ আবদুস সোবহান গোলাপ বলেছেন, একটি ব্যক্তিকে হত্যা করা হয়নি একটি জাতিকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে স্বাধীনতাকে হত্যা করা, যারা হত্যাকারী তারা বাংলাদেশের স্বাধীনতা চাননি৷ তিনি আরো বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী৷
১২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এসোসিয়েশন অব প্যান-এশিয়ান রেডিও ক্লাব (এ্যাপার্ক) এর উদ্যোগে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু’র ৪১তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাপার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আব্দুল হালিম সরকার৷ এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডঃ আবদুস সোবহান গোলাপ৷
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ আলাউদ্দিন, সাবেক এমপি ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্যাহ খান প্রমুখ বক্তব্য রাখেন৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ