শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের জঙ্গীবাদ বিরোধী মিছিল
গাজীপুরের জঙ্গীবাদ বিরোধী মিছিল
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক জোন এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে জঙ্গী প্রতিরোধ কমিটি, আলেম ওলামা ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
১২ আগস্ট শুক্রবার বাদ জুম্মা টঙ্গী জোন এলাকার বিভিন্ন ওয়ার্ডে এক যুগে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন৷ টঙ্গী আঞ্চলিক জোন এলাকার জঙ্গী প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করে৷
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান খান কিরনের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল কাদের পাঠানের পরিচালনায় মানববন্ধনে সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷
এছাড়াও টঙ্গীর ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলামের নেতৃত্বে জঙ্গী প্রতিরোধ কমিটি, আলেম ওলামা ও সর্বস্তরের জনগণের জঙ্গী বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের হয়৷ ৪৭নং ওয়ার্ডে টঙ্গী আঞ্চলিক জোনের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের নেতৃত্বে অনুরূপ জঙ্গী বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভা ও মানববন্ধন শেষে জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে জনসচেতনামূলক বক্তব্য প্রদান করেন গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান খান কিরণসহ জঙ্গী প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ