রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আবারও কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ঝিনাইদহে আবারও কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.৪৪মিঃ) ঝিনাইদহের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে৷ এসময় আহত হয়েছে পুলিশের দুই কনস্টেবল৷ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র এবং গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে৷ ১৪ আগষ্ট রবিববার রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল৷ এসময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে ডাকাতরা৷
এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়৷ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাতরা পালিয়ে যায়৷ এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহত ১ ডাকাতের লাশ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও আমদ আলী আহত হয়৷ ঘটনাস্থল থেকে ১ টি শাটারগান, ২ রাউন্ড গুলি, ৫ টি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়৷
তবে পুলিশ নিহতের নাম পরিচয় জানাতে না পারলেও সে দুধসর আবাসনের এলাহী বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ বিশ্বাস বলে স্থানীয়রা জানিয়েছে৷
এদিকে নিহতের স্ত্রী পরিচয়দানকারী হোসনে আরা ও মেজো বোন পরিচয়দানকারী পারুলা খাতুন দাবী করেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় সাদা পোষাকের একদল পুলিশ আব্দুর রশিদকে নিজ বাড়ী আবাসন থেকে তুলে নিয়ে যায়৷ এরপর থেকে সে নিখোঁজ ছিলো৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা