রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তালাবদ্ধ কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুরে তালাবদ্ধ কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে তালাবদ্ধ কক্ষ থেকে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তার নাম জেসমিন আক্তার (৫৫)৷ সে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া মধ্যপাড়া চৌকিদার বাড়ির মৃত আহমদ হোসেন ভূইয়ার স্ত্রী৷
জয়দেবপুর থানার এসআই সুজায়েত জানান, দুইকন্যাকে বিয়ে দেয়ায় গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া মধ্যপাড়া চৌকিদার বাড়ির মৃত আহমদ হোসেন ভুইয়ার স্ত্রী জেসমিন একা নিজ বাড়িতে থাকতেন৷ প্রায় প্রতিদিনের মতো ১২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য জেসমিনের মেয়েরা একাধিকবার চেষ্টা চালিয়েও কোন সাড়া পান নি৷ পরদিন শুক্রবারও তারা দিনভর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন৷ অবশেষে তারা বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা খোঁজাখুজি শুরু করেন৷ একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নিজ বাড়ির তালাবদ্ধ একটি কক্ষের জানালায় উঁকি দিয়ে মেঝেতে জেসমিনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি৷ খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ খাটের পায়ের সঙ্গে ওড়না দিয়ে জেসমিনের গলা পেঁচানো ছিল৷ ধারনা করা হচ্ছে, বিরোধের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের ভিতর তাকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে রাখে৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন