মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পিস্তলসহ এক ব্যক্তি আটক
গাজীপুরে পিস্তলসহ এক ব্যক্তি আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মিঃ) গাজীপুরের শ্রীপুর থেকে ১৫ আগস্ট সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান৷
আটক ব্যক্তির নাম শংকর সাহা (৪০)৷ তিনি কুমিল্লার মুরাদনগর থানার ঠোলা এলাকার মৃত রমেশ সাহার ছেলে৷
পুলিশ সুপার জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় চুন্নী বাবুর রাইস মিলে অভিযান চালানো হয়৷ অভিযানে ওই রাইস মিলের ম্যানেজার শংকর সাহাকে আটক এবং তার নিকট থেকে ম্যাগজিন ভর্তি পাঁচ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যায়৷
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী এলাকায় অভিযান চালানো হয়৷ এসময় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়৷
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার মোসলেম উদ্দিনের দুই ছেলে সুমন (৩২) ও রাসেল (২৫) এবং অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়৷
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে৷ শংকর শাহ পরিবারসহ শ্রীপুরের বরমী পাঠানটেক এলাকায় বসবাস করতেন৷
সুমন ১১টি ডাকাতি মামলার এবং রাসেল ২টি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা