বুধবার ● ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ১০ বছর কারাদন্ড
গাজীপুরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ১০ বছর কারাদন্ড

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মিঃ) গাজীপুরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত৷ একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে৷
১৭ আগস্ট বুধবার দুপুর দুইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক জনাকীর্ন আদালতে এ দন্ডাদেশ দেন৷
দন্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে কালু (২৮) গাজীপুর মহানগরীর টঙ্গীর মিরাশপাড়া দাখিল মাদরাসা সংলগ্ন এলাকার ইদ্রিস মিয়ার ছেলে৷
গাজীপুর আদালতের পিপি এডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, কালু ও তার ছোট ভাই মালু মিয়া সপরিবারে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় বসবাস করতেন৷
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মালুর স্ত্রী মিতু তার বাপের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে বেড়াতে যান৷ পরের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়৷
এক পর্যায়ে কালু বটি দিয়ে মালুকে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে মালুকে স্বজনেরা ঢাকার উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে কালুকে আসামি করে টঙ্গী থানায় মামলা দায়ের করেন৷
টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও শাহীন শেখ তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ শুনানি শেষে বুধবার দুপুরে আসমির উপস্থিতিতে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দন্ডাদেশ দেন৷
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন গাজীপুর আদালতের পিপি এডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহমেদ ও আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোঃ ইউসুফ আলী৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা