বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শৈলকুপায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আটককৃত মাদক ব্যবসায়ী কার্তিক দাস (৫০) হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতলা গ্রামের কুশিরাম দাসের ছেলে৷
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার মিজর্াপুর ইউনিয়নের হুদামাইলমারী থেকে বিশেষ অভিযান চালিয়ে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে৷
আটককৃত মাদক ব্যবসায়ী কার্তিক দাস দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে পুলিশ জানিয়েছে৷ তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে৷ মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা