শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ধেয়ে আসছে মাদকের বিষাক্ত ছোবল
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ধেয়ে আসছে মাদকের বিষাক্ত ছোবল
শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ধেয়ে আসছে মাদকের বিষাক্ত ছোবল

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মিঃ) মাদক উপত্যাকায় পরিণত হয়েছে ঝিনাইদহ৷ জেলার ৬ উপজেলায় এখন মাদক বিক্রি হচ্ছে অবাধে৷ মাদকের অন্যতম গেটওয়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে ঝিনাইদহ৷ এর অন্যতম কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নির্বিঘ্নে পাচারের নিরাপদ রুট৷

সীমান্তে বিজিবি আর থানায় থানায় পুলিশ ও র‌্যাব মাদকের এই ভয়াবহতা থামাতে পারছে না৷ বিশেষ করে সীমান্ত রুটে ব্যাপক ভাবে মাদক প্রবেশ করায় র‌্যাব পুলিশের ঘুম হারাম করে দিচ্ছে৷ নিয়মিত সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযান চালানোর পাশাপাশি মাদকের শ্রোত ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃংখলা বাহিনী৷

অন্যদিকে ঠুটো জগন্নাথে পরিণত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর৷ লোকবলের দোয়ায় দিয়ে তারা হাত পা গুটিয়ে বসে আছে৷ ব্যাবসায়ীদের লেজ না পেলেও তারা মাঝে মধ্যে সেবনকারীদের আটকিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে সক্ষক হচ্ছে৷

বিজিবির ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দেওয়া তথ্যমতে গত দেড় বছরে ৫ কোটিরও বেশি টাকার মদক উদ্ধার করেছে তারা৷ গত ২১ জানুয়ারী এ সব মাদক চুয়াডাঙ্গায় ধ্বংস করা হয়৷ ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবি গঠনের পর থেকে সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার মাদক উদ্ধারের তথ্য রয়েছে৷

তথ্যানুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহ র‌্যাব ও পুলিশ আমদানীর তুলনায় খুব কম পরিমান মাদক উদ্ধার করতে পারছে৷ অভিযোগ আছে, সখ্যতা থাকায় মাদক সম্রাটরা থেকে যাচ্ছে অধরা৷ চুনোপুটি মার্কা ব্যবসায়ীরা পুলিশের জালে বন্দি হলেও এ ব্যবসার আড়ালে থাকা গডফাদাররা গ্রেফতার হয় না৷ সরকারের বিশেষ একটি সংস্থার রিপোর্ট মোতাবেক ঝিনাইদহ জেলায় কোন না কোন ভাবে জড়িত ৭০০ মাদক ব্যবসায়ী রয়েছে৷

এসব মাদক ব্যবসায়ীরা প্রায়ই পুলিশ, বিজিবি বা র‌্যাবের হাতে গ্রেফতার হলেও বেশিদিন জেলে আটকে থাকে না৷ দুর্বল ধারা ও সাক্ষি প্রমানের অভাবে তারা বের হয়ে আসে এবং পুরোদমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে৷

ঝিনাইদহের রবি নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতারের পর পুলিশের এক কর্মকর্তা জানান, এই নিয়ে সে ৪ বার গ্রেফতার হলো৷ কিন্তু প্রতিবারই জেল থেকে বেরিয়ে এসে আবারো জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সাথে৷ বৈডাঙ্গার গাজা সম্রাট শহিদুল প্রায় গ্রেফতার হয়৷ কিন্তুু জেলের ভাত তার বেশি দিন খেতে হয় না৷

সর্বশেষ তিনি র‌্যাবের হাতে বিপুল পরিমান গাঁজাসহ আটক হন৷ এদিকে সহজলভ্য হওয়ায় এখন ফেনসিডিল ছেড়ে ইয়াবায় ঝুকছে ব্যবসায়ীরা৷ ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ছে মাদকের বিশাক্ত নীল ছোবল৷ পানের দোকানেও এখন ইয়াবা পাওয়া যাচ্ছে৷

ফলে উঠতি বয়সের যুবকরা আক্রান্ত হচ্ছে মাদক জ্বরে৷ সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে ঝিনাইদহ অঞ্চলে এখন প্রভাবশালীরা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে৷ এই তালিকায় অবাক করার মতো তথ্য দিয়েছে সংস্থাটি৷

তাদের কাছে তথ্য আছে নামধারী জনপ্রতিনিধি, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে মাদকের বড় বড় চালান পাচার হচ্ছে৷ কতিপয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানরাও জড়িয়ে পড়েছে এই ব্যবসায়৷ অন্যদিকে পুলিশের কতিপয় সদস্যও মাদক ব্যবসায়ীদের সাথে গভীর ভাবে জড়িয়ে পড়েছে৷

গত ২৮ জুলাই চাকলাপাড়ার লুত্‍ফর রহমানের ছেলে মাদক সম্রাট রবি গ্রেফতার হওয়ার পর কয়েকজন গোয়েন্দা পুলিশ সদস্যের নাম ফাঁস করে মিডিয়ার কাছে৷ তাদেরকে তড়িঘড়ি করে অন্য জেলায় বদলী করা হয়েছে৷ গত ১০ আগষ্ট আরাপপুরে মাদক নিয়ে গোলাগুলি হয়ে একজন গুরুতর আহত হন৷

এ নিয়ে প্রশাসনের কোন উচ্চবাচ্য নেই, নেই অগ্রগতি৷ গত ২৭ জুলাই রাতে সাদা পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোক ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছমির উদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ও কোলা গ্রামের মৃত সৈয়দ মালিথার ছেলে রেজাউলকে ইয়াবাসহ আটক করে৷ কিন্তুু তাদের থানায় সোপর্দ করা হয়নি৷ পুলিশ তাদের আটকের কথাও স্বীকার করেনি৷

এলাকায় ফিরে শহিদুল ও রেজা তাদের আটকের কথা জানিয়ে বলেছে টাকা দিয়ে তারা ছাড়া পেয়েছে৷ ১৬ আগষ্ট ঝিনাইদহ শহরের পার্কপাড়া থেকে এক প্রকৌশলীর ছেলে ফেনসিডিলসহ ধরা পরে৷ মোটা অংকের টাকা লেনদেনে মুক্তি পান তিনি৷ এ ভাবে সাদা পোশাকে মাদক ও মাদকদ্রব্য আটক হলেও থানা পর্যন্ত পৌছাচ্ছে না৷ রাস্তার মধ্যে দরদাম হাঁকিয়ে ছেড়ে দেওয়ার অনেক নজীর রয়েছে৷

ঝিনাইদহের পশ্চিমের এক পুলিশ ফাড়ির এএসআই মাদক ব্যবসা করে অল্প দিনে গ্রামে আলিশান বাড়ি ও মাঠে জমি কিনে তাক লাগিয়ে দিয়েছে৷ তিনি বদলী হয়েছেন সাতক্ষিরা জেলায়৷ রাতে একটি সাদা প্রাইভেট কার নিয়ে তিনি মাদক ব্যবসা করতেন বলে এলাকায় কথিত আছে৷ হরিণাকুন্ডুর রিশখালী এলাকার এক গাজা ব্যবসায়ী ৩ কেজি গাজাসহ গ্রেফতার করে৷ কিন্তু টাকা নিয়ে ওই এএসআই তাকে ছেড়ে দেয়৷

কোটচাঁদপুরের মাদক ও চোরাচালান সিন্ডিকেটের গডফাদার রেজাউল পাঠান র্যাবের হাতে আটক হওয়ার পর কতিপয় নামধারী সাংবাদিকের নাম প্রকাশ করেছে৷ এরা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত৷ সাংবাদিক সাইনবোর্ড ঝুলিয়ে অনেকেই এখন ঝুকছে মাদক ব্যবসার সাথে৷

ঝিনাইদহ শহরের আরাপপুর, কালীগঞ্জের বারোবাজার, কোটচাঁদপুর, শৈলকুপার শেখপাড়া, ভাটই, গাড়াগঞ্জ ও মহেশপুরের সীমানত্ম এলাকা মাদকের রমরমা হাটে পরিণত হয়েছে৷ চুয়াডাঙ্গার দর্শনা, খাড়াগোদা ও শরত্‍গঞ্জ হয়ে প্রতি রাতেই মাদকের বড় বড় চালান ঝিনাইদহে ঢুকছে৷

এই এলাকার গডফাদাররা এ সব ব্যবসা নিয়ন্ত্রন করছে৷ এ বিষয়ে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল তাজুল ইসলাম তাজ জানান, সীমানত্ম থেকে পাঁচ মাইলের মধ্যে আমাদের এরিয়া৷ এর বাইরে কোন কিছু হলে আমাদের আইনগত কিছু করার নেই৷

তিনি বলেন প্রতিনিয়িত আমরা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালাচ্ছি৷ আজ ১৯ আগষ্ট শুক্রবারও আমরা মদ ও ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি৷ তিনি বলেন, মাদকের শ্রোত ঠেকাতে আমরা সীমান্তে অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি৷

ইমামদের মাধ্যমে মসজিদে মসজিদে মাদক নিয়ে ইসলামের দৃষ্টি ভঙ্গি তুলে ধরছি৷ সীমান্তে মেম্বর ও চেয়ারম্যানদের নিয়ে কাজ করছি৷ তারপরও মাদকের ভয়াবহতা ঠেকানো যাচ্ছে না৷ তিনি বলেন, আমরা মাদক ব্যবসায়ীদের আটক করে মামলা দিই৷ এরপর আমাদের আর কোন কাজ নেই৷

বিজিবির আরেকটি সুত্র জানায়, মাদক ব্যবসায়ীরা সব সময় সরকারী দলের ছত্রছায়ায় ব্যবসা করে৷ এ জন্য তাদের গ্রেফতার করলেও বেশিদিন আটকানো যায় না৷ এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের সাথে সমাজের অনেকই জড়িত৷ তারপরও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে৷

অভিভাবকরা সচেতন না হলে পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়৷ তিনি জানান, আমরা মাদক ব্যবসায়ীদের ধরছি, কিন্তুু আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে আবার পুরানো পেশায় ফিরে আসছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)