শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
লায়ন গনি বাবুল মানবাধিকার শান্তি পদকে ভূষিত
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মানবাধিকার শান্তি পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন৷ বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ১৮ আগস্ট ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম.পি৷
সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য যে, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন৷ তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন৷
তিনি এই পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷





তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন