সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে শিশু পিয়াস নির্যাতনে মামলা
ঝিনাইদহে শিশু পিয়াস নির্যাতনে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মিঃ) ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে-নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন৷
২১ আগষ্ট রবিবার বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ৷ গুরুতর আহত কিশোর পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পিয়াসের স্বজনরা জানিয়েছেন, ২০ আগষ্ট শনিবার সকালে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে মারপিট করে দোকান মালিক ৷
এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়৷ এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা৷
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন৷ যার নং-২৯৷ বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)