শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কারাগারে বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে: কারা মহা পরিদর্শক
প্রথম পাতা » গাজিপুর » কারাগারে বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে: কারা মহা পরিদর্শক
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাগারে বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে: কারা মহা পরিদর্শক

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মিঃ) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, সারাদেশে ৭৫ হাজার বন্দি রয়েছেন৷ এর মধ্যে ২৫ হাজার বন্দি সাজাপ্রাপ্ত৷ তাদের নিয়ে ছোট বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করা সম্ভব৷ বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে৷ কারাগার নিরাপত্তা আধুনিকায়ন কর্মসুচির আওতায় ৩২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ প্রাথমিক ভাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল কারাগার গুলোকে জ্যামার, লাগেজ স্কেনার, বডি স্কেনার ও সিসি টিভির আওতাভুক্ত করা হবে৷

তিনি ২৭ আগস্ট শনিবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে কারা বন্দিদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, নবনির্মিত কেইস টেবিল ভবন, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্যা অ্যাপারেল নিউজের সম্পাদক ও প্রকাশক অমিত কে বিশ্বাস৷

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, গাজীপুর আদালতের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ, জেলার ফোরকান উদ্দিন প্রমূখ৷

উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, আওয়ামীলীগ নেতা আমানত হোসেন খান, কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ৷

কারা মহা পরিদর্শক আরো বলেন, কারাগারে বন্দিরা সাজা শেষে সমাজে ফিরে যাবে৷ তাই এর আগেই তাদেরকে প্রশিক্ষিত করে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে৷ তারা সামাজিক জীবনে ফিরে গিয়ে যাতে স্বাভাবিক জীবনে নিজেকে নিয়োগ করতে পারে সেজন্যই প্রশিক্ষণের এ ব্যবস্থা৷

এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার -২ এ বন্দিদের জন্য প্রশিক্ষণ পুনর্বাসন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে৷ এ প্রশিক্ষণে যেসব বন্দি প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে বাইরের কারিগরি প্রতিষ্ঠানের সনদ দেওয়া হচ্ছে৷ কারণ তাদের মাধ্যমেই বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷
গাজীপুর জেলা কারাগারে বন্দিদের জন্য ২১টি মেশিন, চারটি কেইস টেবিলসহ প্রশিক্ষণের নানা উপকরণ দেওয়া হয়েছে৷ দ্যা অ্যাপারেল নিউজের সহায়তায় জেলা কারাগার বাস্তবায়ন করেছে৷





আর্কাইভ