শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে: পুলিশের আইজিপি
প্রথম পাতা » গাজিপুর » কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে: পুলিশের আইজিপি
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে: পুলিশের আইজিপি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৯মিঃ)  পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, ইসলাম শানত্মির ধর্ম কিন্তু কতিপয় স্বার্থান্বোষী ইসলামের নামে বদনাম করছে৷ তারা ইসলাম জানেনা, এক আধটু সুরা মুখস্ত করে মানুষকে জেহাদের পথে ডাকছে, মানুষ হত্যা করছে৷ যারা মাদ্রাসায় পড়ে তারা জঙ্গি তত্‍পরতায় জড়িত নয়৷ যারা মাদ্রাসায় পড়ে বিশেষ কোনো দলের সাথে সম্পৃক্ত তারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে জঙ্গিতে যুক্ত হয়েছিল৷ যেহেতু জঙ্গিবাদের সাথে ইসলামকে মিলানো হয়েছে, তাই ইসলামকে বদনাম থেকে বাঁচাতে শিক্ষক, আলেম ওলামা-মাশায়েখসহ সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে৷

২৭ আগস্ট শনিবার মাঠে বিকাল ৩ টায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, নাশকতা, মাদকবিরোধী ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

পুলিশের আইজিপি( ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ) একেএম শহীদুল হক বলেন, তামিমেরা মাদ্রাসায় পড়েনি৷ তারা অতি আধুনিক সংস্কৃতিতে চলাফেরা করেছে৷ শনিবার নারায়ণগঞ্জে পুলিশ সদস্যরা তামিমদের ঘেরাও করে ফেলেছিল৷ তাদেরকে সাড়ে তিন ঘন্টা পর্যনত্ম সময় দেওয়া হয়েছিল আত্নসমর্পণের জন্য৷ তাদের কাছে অস্ত্র ছিল৷ তারা সুইসাইড স্কোয়াডের সদস্য৷ আত্নসমর্পণ না করায় আমাদের পুলিশ বাহিনীও মৃত্যু ঝুঁকিতে ছিল৷ পরে তাদের সঙ্গে পুলিশের মোকাবিলা করা হয়েছে৷ অবশেষে জঙ্গিরা মৃত্যুবরণ করেছে৷

তিনি বলেন, যারা অপকর্মের সঙ্গে জড়িত আলস্নাহতায়ালা তাদের শাসত্মি দিবেন৷ তারপরও আমাদের সকলকে আমাদের পরিবার পরিজন সনত্মান সনত্মতিসহ সকল সত্মরের মানুষকে নিরাপত্তার জন্য বুঝাতে হবে৷

আইজিপি বলেন, জঙ্গিরা গ্রেফতারের পর তারা ইসলাম বাঁচাতে মানুষ হত্যার কথা বলেছে৷ তারা বলেছে মৃত্যুর পর তারা বেহেশতে যাবে৷ নারী জঙ্গিরাও একই কথা বলেছে৷ জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কাউকে জঙ্গি বানাতে না পারে এজন্য আলেম ওলামা সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন ৷ আমরা সবাইকে সাথে নিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বো৷ ”

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম, পিপিএম(বার)-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামীলীগ নেতা জামিল হাসান দূর্জয়, শহর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়া, মাওলানা ফজলুর রহমান, মুফতি মাসুদ করিম, মাওলানা লেহাজ উদ্দিন ভূইয়া, কাপাসিয়া বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ পীরে কামেল মাওলানা মীযানুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইউনিাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুল মান্নান বাজিতপুরী, অধ্যক্ষ নাসির উদ্দিন খান প্রমুখ৷

সমাবেশে বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, পেশাজীবী, ছাত্র-শিক্ষক সহ সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন৷

এর আগে দুপুর থেকে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ, কমিউনিটি পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুধীজন জেলা শহরের রাজবাড়ি মাঠে এসে জড়ো হতে থাকেন৷ এক পর্যায়ে সমাবেশের ব্যাপ্তি মাঠের প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের রাসত্মা ঘাটে ছড়িয়ে পড়ে৷ সমাবেশটি মহা সমাবেশে রূপনেয়৷

পরে কমিউিনিটি পুলিশিং কার্যক্রমসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউর হাসান রেজা ও কমিউনিটি পুলিশের গাজীপুর হাইওয়ে শাখার সভাপতি সুলতান আহমেদ আহমেদ সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ