শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতির আখড়া
ঝিনাইদহের আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতির আখড়া
ঝিনাইদহ প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০১৭মিঃ) দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস৷ দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-সহকারী পরিচালক আবদুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷
জানা গেছে, ডিজি অফিসের সহকারী পরিচালক (সংস্থাপন) নাসরিন পারভিন নুপুর অভিযোগ তদন্তে গত ২৪ আগষ্ট বুধবার ঝিনাইদহ পাসপোর্ট অফিসে আসেন৷ এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য লিপিবদ্ধ করেন৷
তবে ঝিনাইদহ পাসপোর্ট অফিসে তদন্তে আসা নাসরিন পারভিন নুপুর এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি৷ তিনি জানান, তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে৷
চাকলা পাড়ার এক যুবক কমল কুমার অভিযোগ করেন, পাসপোর্ট করতে অফিসে গেলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২১ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷
কোটচাঁদপুরের লক্ষিপুর গ্রামের হাবিবুর রহমান অভিযোগ করেন, পাসপোর্ট করতে এসে তিনি ঘুষ না দেওয়ায় দুই সপ্তাহ ঘুরেছেন৷ ঘুষ না দিলে এ ভুল সে ভুল ধরে পাসপোর্ট গ্রহিতাদের চরম ভাবে হয়রানী করা হয় বলেও তিনি জানান৷
মহেশপুর এলাকার একাধিক ব্যক্তি নাম না প্রকাশ শর্তে জানান, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়৷ ইমার্জেন্সি পাসপোর্ট করতে গেলে সরকারী ফি বাদেও ১৫ থেকে ২০ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ করেন৷
আরও কথিত আছে, প্রতিদিন উপ-সহকারী পরিচালক আবদুল মোত্তালেব সরকার পাসপোর্ট প্রতি ৯’শ টাকা ঘুষ আদায় করেন৷
উপ-সহকারী পরিচালক আবদুল মোত্তালেব সরকার সাংবাদিককে বলেন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপুর নিয়মিত ভিজিটে এসেছিলেন৷ তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি৷ এসব মিথ্যা এবং বানোয়াট৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা