শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ২৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ আব্দুল্লাহ ওই গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে৷
স্থানীয়রা জানায়, সকালে শিশু আব্দুল্লাহ বাড়ীর পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল৷ খেলার সময় অসাধনতাবশত সে ওই পুকুরের মধ্যে ডুবে যায়৷ পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন৷
কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, পুকুর পাড়ে খেলতে যেয়ে পানিতে ডুবে শিশুটি মারা যায়৷ পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা