বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে দিনমজুরকে হত্যার চেষ্টা
গাবতলীতে দিনমজুরকে হত্যার চেষ্টা
বগুড়া প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০১মিঃ) বগুড়া গাবতলীর দক্ষিনপাড়ায় দিনমজুর ওয়াসিম মোলস্না (৩৫) কে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর বুধবার দক্ষিনপাড়া ইউনিয়নের পশ্চিম গোয়ালপাড়া গ্রামে৷
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গাবতলী দক্ষিনপাড়ার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের শাহ আলমের পুত্র দিনমজুর ওয়াসিম মোল্লার সঙ্গে একই গ্রামের মোজাম্মেল হক মোজামের সঙ্গে দূীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসছিল৷ এর জেরধরে বুধবার ওয়াসিম বাড়ী ফেরার পথে গোয়ালপাড়া সাকিল আহম্মেদের কলাবাগান এলাকায় পৌছালে সেখানে প্রতিপক্ষ মোজাম, আনারম্নল, মানিক, ময়েন, ফরহাদ, সোহাগ ও তুষার’সহ কয়েকজন লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে পূর্বপরিকল্পনা মতে তার পথরোধ করে৷ এরপর ওয়াসিমকে মুখ ও নাকের ভিতর কাপড় গুচিয়ে দড়িদিয়ে হাত-পা বেধেঁ জোরপূর্বক কলা বাগানের ভিতরে নিয়ে যায়৷ সেখানে ওয়াসিমকে হত্যার উদ্যোশে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে গুরুত্বর ভাবে জখম করে আহত করে৷ এসময় ওয়াসিমের চিত্কারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়৷ খবরপেয়ে গ্রামপুলিশসহ এলাকার লোকজন গুরুত্বর আহত অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ গাবতলী থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে৷ এঘটনায় ওয়াসিম বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজাম (৬০)কে প্রধান আসামী করে আনারুল (৪৬), মানিক (৩২), ময়েন (২৬), ফরহাদ (২৩), সোহাগ (২২), তুষার (২২) কে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করা হয়৷ মামলা নং ১৬৬/১৬ (গাব)৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা