রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে যানজট
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে যানজট
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে৷ এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা৷
টাঙ্গাইলের এলেঙ্গায় সড়ক দুর্ঘটনার পর থেকে গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী, ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে৷
কোনাবাড়ি (সালনা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বলেন, ‘টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পাশে ১১ সেপ্টেম্বর রবিবার ভোরে সড়ক দুর্ঘটনা হয়৷ এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড় ঘন্টার মতো যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়৷ এর প্রভাব এসে পড়ে গাজীপুরে৷
এলেঙ্গা থেকে গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী, ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়৷’
এদিকে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক কিছুটা সংকুচিত হয়ে পড়ে৷ এতেও যানজটের সৃষ্টি হচ্ছে৷
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রবিবার সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়৷ গাজীপুরের ভোগড়া এলাকায় হানিফ পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘রবিবার ভোরে টঙ্গী থেকে তিনি গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার জন্য বাসে ওঠেন৷ কিন্তু যানজটের কারণে টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া আসতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা৷’
নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, থেমে থেকে কিছু যানজটের সৃষ্টি হচ্ছে৷ গাজীপুর ও আশপাশের কারখানাগুলো ছুটির পর শ্রমিকরা প্রায় একই সময়ে বাড়ি ফিরতে গিয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে৷
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, মহাসড়কের যানজট নিরসনের জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তাদের সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন