শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(১ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ ধর্ষণের শিকার ওই শিশুটিকে চিকিত্‍সার জন্য ১৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ওই ঘটনা ঘটে৷ ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা থানা পুলিশকে জানাতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন শিশুটির মা৷

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে৷ বৃহস্পতিবার প্রতিবেশি রূপালীর সাথে সে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে যাচ্ছিল৷ পথে কৌশলে প্রতিবেশী আতাবুল্লার ছেলে সুমন ওই শিশুকে তাদের খালি বাড়ির একটি কক্ষে নিয়ে রূপালীকে ভয় দেখিয়ে বের করে দেয়৷ এক পর্যায়ে ওই কক্ষে শিশুটিকে সুমন ধর্ষন করে৷ এসময় শিশুটির ডাকচিত্‍কার শুনে রূপালী ঘটনাটি তার মাকে জানায়৷ খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে সুমন এ ব্যাপারে পুলিশকে কিছু জানালে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়৷ পরদিন শিশুটিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে ভর্তির পরামর্শ দেন৷

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্‍সক ডা. প্রণয় ভূষন দাস জানান, শিশুটি ওই হাসপাতালে ভর্তি রয়েছে৷ শুক্রবার বন্ধের দিন গাইনোকোলজিস্ট না থাকায় তাকে প্রাথমিক চিকিত্‍সা দেয়া হয়েছে৷ শনিবার চিকিত্‍সক হাসপাতালে গেলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ শিশুটির যাতে শারিরীক কোন সমস্যা না হয় এজন্যে চিকিত্‍সা দেয়া হয়েছে৷

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)