শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কটি যেন মরণ ফাঁদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কটি যেন মরণ ফাঁদ
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কটি যেন মরণ ফাঁদ

---বাঘাইছড়ি প্রতিনিধি :: ১৭ সেপ্টেম্বর : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সড়ক করুণ দশায় পতিত হয়েছে।
সড়ক গুলোতে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে সড়কটি যেন মরণ ফাঁদ। খাগড়াছড়ি জেলার সাথে যোগাযোগের একমাত্র সড়কেটিতে গর্ত হলেও তা কর্তৃপক্ষের নজরে পড়ছে না। বর্তমান মহাজোট সরকারের আমলে অনেক সড়কে উন্নয়ন হলেও নেই বাঘাইছড়ি উপজেলার রোডের কোনো সংস্কার কাজের অগ্রগতি। সড়ক গুলো দেখে মনে হয় যেন এই উপজেলার জনপ্রতিনিধিরাও ঘুমিয়ে পড়েছেন। নির্বাচন এলে প্রার্থীদের প্রতিশ্রুতির সিংহভাগ জুড়েই থাকে এসব রাস্তাঘাট সংস্কারের কথা। কিন্তু নির্বাচিত হয়ে জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান। সংসদ সদস্য(এমপি) থেকে শুরু করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের চোখের সামনেই রয়ে গেছে এসব ভাঙ্গা সড়ক। তবুও তারা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না বলে স্থানীয় জনসাধারনের অভিযোগ রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে করে চলাচল করছেন জনসাধারণ। মূমুর্ষ একজন রোগী নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলা  হতে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত সড়কটির বুকে বড় বড় গর্তের সৃষ্টি হলেও জনপ্রতিনিধিদের নজরেই আসছে না। জনবহুল ওই সড়কে  যানবাহনে করে প্রতিদিন হাজারো জনসাধারণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীর যাতায়াত করতে হয়।

এছাড়াও উপজেলার বেশ কয়েকটি সড়কের বেহাল দশা রয়েছে। সেগুলো হচ্ছে - কলেজ পাড়া-ইমাম পাড়া সড়ক(অধিক ঝুঁকিপূর্ণ) উগলছড়ি সড়ক, কাচালং কলেজ রোড থেকে মাষ্টার পাড়া সড়ক।

দ্রুত সড়কগুলো সংস্কার কাজ করার জন্য অনুরোধ করেছেন স্থানীয় জনসাধারণ।





আর্কাইভ