শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে রাঙামাটি জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
কাউখালীতে রাঙামাটি জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
কাউখালী প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার বিদায়ী জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠান কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), উপজেলা ভা্ইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং) ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান
এ্যানি চাকমা (কৃপা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা, বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল বারী ৷ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৈৗশলী সুব্রত বড়ুয়া৷
আলোচনা সভা শেষে বিদায়ী জেলা প্রশাসককে কাউখালী উপজেলা পরিষদ ও কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ ও উপহার সামগ্রী প্রদান করা হয়৷

এর আগে কাউখালীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী উন্নয়ন সঞ্চয়ী ব্যাংকের নব নির্মিত ভবনের উদ্ভোধন করেন রাঙামাটি জেলার বিদায়ী জেলা প্রশাসক
মোঃ সামসুল আরেফিন৷





পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ