রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার
সিরাজগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মিল্টন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুস সালাম মন্ডল (৫৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে র্যাব-১২ সদস্যরা কামারখন্দ উপজেলার মালেক মোড় নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে ৷ সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খোরশেদ মন্ডলের ছেলে৷
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম জানান, আটক আব্দুস সালামকে বিকেলে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় হত্যার ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে৷ পরে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন৷
প্রসঙ্গত, গত ১৯ জুন কামারখন্দের আলোকদিয়া রেলব্রীজের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মিল্টন৷ এ মামলায় ২৫ আগস্ট ভোর সাড়ে ৩ টার দিকে কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ছানোয়ার হোসেন ছানু (৩২) ও লুত্ফর আলী (৫৫) নামে দুজন নিহত হয়৷ এছাড়াও এ মামলায় আরও ৪ জন আসামী আটকের পর কারাগারে রয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা