শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাম্পাকোর মালিকসহ ১০জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাম্পাকোর মালিকসহ ১০জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে টাম্পাকোর মালিকসহ ১০জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মিঃ) গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়ল্স কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ কারখানার মালিক ও বিএনপির সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন লিচুকে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছে পুলিশ৷

১৭ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে টঙ্গী থানার এসআই অজয় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাটি দায়ের করা হয়৷

মামলায় প্রধান আসামি করা হয়েছে কারখানার মালিক হাজী মকবুল হোসেন লেচু মিয়াকে৷ এছাড়া মামলায় কারখানা মালিক মকবুল হোসেনের স্ত্রী মোসাঃ পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ এবং ডিএমডি আলমগীর হোসেনসহ ১০ জন৷ এ ছাড়া মামলায় অজ্ঞাতদের আসামি রয়েছে৷

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷

এ নিয়ে অগ্নিকাণ্ডের টাম্পাকো দুর্ঘটনায় মালিকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা দায়ের করা হলো৷

এর আগে ১১ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে কারখানার নিহত শ্রমিক জুয়েলের পিতা আব্দুল কাদের কারখানা মালিকসহ ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন৷

গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে কারখানার মালিকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে৷ যে কোন দিন তাকে গ্রেফতার করা হবে৷

এদিকে ৯ম দিন ১৮ সেপ্টেম্বর রবিবারও ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে৷ ৭দিন যাবত সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ এখনও জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১১ শ্রমিক নিখোঁজ রয়েছেন৷ তালিকা ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানেও কাজ করছে উদ্ধারকারীরা৷ ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের জঞ্জাল ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে৷ ভবনের ভিতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস৷ তবে ধ্বংসস্তুপ থেকে নতুন করে কোন লাশ উদ্ধার হয়নি৷ ধ্বংসস্তুপ এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷

১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬ টার দিকে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়লস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে৷ এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত অবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন আরো ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১১ জন৷

অবশ্য প্রথমে ধারণা করা হয়েছিল, কারখানাটির বয়লার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, কারখানার ৩টি বয়লার অক্ষত রয়েছে৷ গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণের ফলেই এ দুর্ঘটনা ঘটে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)