সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহে ম্যানেজার আশাদুল ইসলাম
কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহে ম্যানেজার আশাদুল ইসলাম

ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) ঝিনাইদহে ইফাদ অটের রাইচ মিলের ম্যানেজার আশাদুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের চারকোটিরও বেশি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ৷ তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না৷
এ নিয়ে চাল ব্যবসায়ীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে৷ প্রতারক আশাদুল ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আজিম উদ্দীন ফকিরের ছেলে৷
সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ইফাদ অটোর রাইচ মিলের মালিক ও সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন জানান, বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজার কয়েক কোটি টাকা হাতিয় নিয়ে পালিয়ে গেছে৷
তিনি বলেন, বরিশালের এক পার্টির কাছ থেকে তিন কোটিসহ ২০১১ সাল থেকে এ পর্যন্ত কত কোটি টাকার ঘাপলা করেছে তা হিসাব করতে হবে৷
তিনি জানান, গত শনিবার বরিশালের ফড়িয়াপট্রি মোকামের আড়ত্দার জাহাঙ্গীর, শহিদ ও দিপকসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে হিসাব করে চালের টাকা আনতে যায়৷
এ সময় ম্যানেজর আশাদুলের সাথে আলাউদ্দীন আল-মামুনের ট্রাকের ড্রাইভার ও হেলপাররা ছিলেন৷ হিসাব নিকাশ করার এক পর্যায়ে প্রায় তিন কোটি টাকার ঘাপলা ধরা পড়ে৷ হিসাবে গরমিল দেখেই ম্যানেজার আশাদুল পালিয়ে যায়৷
ম্যানেজার আশাদুল ২০১১ সালের পর থেকে জাল জোচ্চুরি, চাল পালিস করাসহ বিভিন্ন খাতের প্রায় আট কোটি টাকা আত্মসাত্ করেছে বলে একটি সুত্র জানান৷ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় ইফাদ অটোর রাইচ মিলের মালিক আলাউদ্দীন আল-মামুন একটি জিডি করেছেন, যার নাম্বার ৭৫৪৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা