মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জ কারাগার থেকে নারী আসামীর পলায়ন
সিরাজগঞ্জ কারাগার থেকে নারী আসামীর পলায়ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত কুলসুম খাতুন (৫০) নামে এক নারী আসামী জেলখানা থেকে পালিয়ে গেছে৷ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে৷ এঘটনায় কারা কতৃৃপক্ষ দায়িত্ব অবহেলার অভিযোগে শামীম নামে এক কারারক্ষীকে সামিয়ক বরখাস্ত করেছে৷ আসামী কুলসুম খাতুন সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকার মৃত মোতালেব মন্ডলের স্ত্রী৷
পুলিশ ও কারাসুত্রে জানা যায়, সোমবার রাতে তাড়াশ উপজেলার খানপাড়া এলাকার লাবু খানের বাড়ীতে চুরি করার সময় স্থানীয়রা কুলসুম খাতুনকে হাতে-নাতে আটক করেন৷ পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান রাতে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন৷ মঙ্গলবার সকালে তাড়াশ থানা পুলিশ আসামী কুলসুমকে জেলা কারাগারে পাঠায়৷ কারাগারে ভিতরে নেয়ার পর কৌশলে ওই নারী বের হয়ে পালিয়ে যায়৷
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আল মামুন জানান, আসামী ভিতরে ঢোকানোর পরই অনেক আসামীর মধ্যে ওই নারী কৌশলে গেট দিয়ে বের হয়ে পালিয়ে যায়৷ পরে বিষয়টি টের পাওয়ায় যায়৷ এ ঘটনায় দায়িত্বরত এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা