মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কলেজ শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের অগ্রাধিকার
কলেজ শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের অগ্রাধিকার
গাজীপুর জেলা প্রতিনিধি :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ হারুন-অর-রশিদ বলেছেন, ‘কলেজ শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের অগ্রাধিকার৷ এ ক্ষেত্রে অধ্যক্ষবৃন্দকে বিশেষ ভূমিকা পালন করতে হবে৷ ফাইল স্বাক্ষর আর রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, তাদের হতে হবে স্ব-স্ব প্রতিষ্ঠানের একাডেমিক লিডার৷ শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ে তাদের অধিকতর দৃষ্টি দিতে হবে৷ অধ্যক্ষদের নেতৃত্বের ওপরই নির্ভর করবে সার্বিক শিক্ষার উন্নয়ন৷’
২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দকে নিয়ে ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোঃ আসলাম ভূঁইয়া, প্রফেসর ডঃ হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদসহ ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম বারের মতো আয়োজিত এ কর্মশালায় প্রথম ব্যাচে বিভিন্ন কলেজের একশ’ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন৷ ২২টি ব্যাচে দুই হাজার দুই শতাধিক কলেজের অধ্যক্ষগণ পর্যায়ক্রমে এ কর্মশালায় অংশ নেবেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন