শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টাম্পাকোর ঘটনা তদন্তে বিশেষজ্ঞ টিম গঠনে সুপারিশ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টাম্পাকোর ঘটনা তদন্তে বিশেষজ্ঞ টিম গঠনে সুপারিশ
বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে টাম্পাকোর ঘটনা তদন্তে বিশেষজ্ঞ টিম গঠনে সুপারিশ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ)  গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ টিম গঠনের সুপারিশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম৷ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে আন্ত:মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করে শিল্প মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে৷

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চিঠি পাঠানোর বিষয়ের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক এস এম আলম বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কিন্তু এ কমিটির কারও কারখানার কারিগরী বিষয়ে অভিজ্ঞতা নেই৷ এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের নিয়েই তদন্ত কমিটি গঠন করা উচিত বলে আমি মনে করি৷ আর এ কারণে বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে৷ ২১ সেপ্টেম্বর বুধবার এ ধরনের সুপারিশ করে শিল্পমন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি৷

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদনত্ম কমিটির মেয়াদ আরও ৭ কার্যদিবস বাড়ানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক৷ গত ১১ সেপ্টেম্বর এ তদনত্ম কমিটি গঠন করা হয়৷ কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল৷

এদিকে অগ্নিকান্ডের ১৩ দিন পর ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবারও টাম্পাকো কারখানার বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে৷

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফ্যাক্টরীর বিভিন্ন রুমে ড্রামভর্তি কেমিক্যাল রয়েছে৷ এসব কেমিক্যাল পোড়ার কারণে গ্যাস তৈরি হয়৷ এসব গ্যাস থেকেই আগুন জ্বলছে৷ তবে আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে না৷

এদিকে কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা ৩৬ জন৷ অবশ্য সরকারি তালিকায় মৃতের সংখ্যা এখনো ৩৫ জন৷

টঙ্গীর এই ঘটনায় আহত আরও ৩৫ জন চিকিত্‍সাধীন রয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ১১ জন৷ নিহতদের মধ্যে ২৮ জনের লাশ শনাক্ত করে ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ শনাক্ত বিহীন রয়েছে ৬টি লাশ৷ এসব লাশের পরিচয় খুঁজে বরে করার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর বুধবার ১৮জনের লালা ও রক্ত রাজধানীর মালিবাগস্থ ফরেনসিক বিভাগের ল্যাবে জমা দেওয়া হয়েছে৷

নিহত ২১ জনকে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা হারে ক্ষতিপূরণ দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন৷

গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় কারখানাটির চারটি ভবনের মধ্যে তিনটি ভবন ধসে পড়ে৷ দাঁড়িয়ে থকা ৬তলা ভবনের একাংশ ধসে পড়েছে৷ ধ্বংসস্তুপ সরাতে এবং নিখোঁজদের উদ্ধারে ১০ দিন ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান পরিচালনা করছেন৷

ধ্বংসস্তুপ সরাতে ভবনের ছাদ ও ভিমের রড কেটে ছোট ছোট টুকরা করা হচ্ছে৷ তাছাড়া ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ঢালাই, ইট-পাথর ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে৷ নিরাপত্তাজনিত কারণে কারখানার পাশে অবিস্থত সোনালী ব্যাংকের বিসিক শিল্প এলাকা শাখার কার্যক্রম বন্ধ রয়েছে৷
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়ল্স কারখানায় গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ অবশ্য প্রথমে ধারণা করা হয়েছিল, বয়লার বিস্ফোরণের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল৷
অগ্নিকান্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ