শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ঝিনাইদহে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি জসিম মন্ডলের (২৭) মরদেহ ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
২৩ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হয়৷
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মহেশপুর সীমান্তের ৬০/৭ এস পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে মরদেহ হস্তান্তর করে বিএসএফ৷
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল ইসলাম এবং বিএসএফ পর্যায়ে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বেনিপুর ৯ বিএসএফ এর কমান্ডার সত্যব্রত মুখার্জী৷
পরে নিহত জসিম মন্ডলের মরদেহ মহেশপুর থানা পুলিশের উপস্থিতিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়৷
বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় জসিম৷ সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি সংঘর্ষ হয়৷ এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করলে বিএসএফ সদস্যরা গুলি করে৷
এতে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়৷ পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়৷ জসিম চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলবলদিয়া গ্রামে দাউদ মন্ডলের ছেলে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা