শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নৌ-কমান্ডারের ঘুষিতে খাগড়াছড়ি পাজেপ সদস্য জুয়েল চাকমা হাসপাতালে
প্রথম পাতা » অপরাধ » নৌ-কমান্ডারের ঘুষিতে খাগড়াছড়ি পাজেপ সদস্য জুয়েল চাকমা হাসপাতালে
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌ-কমান্ডারের ঘুষিতে খাগড়াছড়ি পাজেপ সদস্য জুয়েল চাকমা হাসপাতালে

---

খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) ’সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ’ শ্লোগানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স-এ জেলা পর্যায়ে সাতারু খোঁজ বাছাই অনুষ্ঠানে নৌ-বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুরর রহমান (সি), পিএসসি, বিএন’র এর ঘুষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা গুরুতর আহত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।  ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ক্রীড়া সংস্থা, জেলার ক্রীড়াবিদ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যবর্গ। বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি পৌর টাউনহল হতে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সাথে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এর আগে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আহত পাজেপ সদস্য জুয়েল চাকমাকে দেখতে ছুটে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা আ: রহমান তরফদার । এসময় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, আহত জুয়েল চাকমা নাক ও মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন এবং আঘাত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রুকন মিয়া জানান, অংশগ্রহণকারীদের ভাতার বিষয় নিয়ে কথা বলতে গেলে নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তা ক্রীড়া সংস্থার লোকজনদের গালিগালাজ করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বিষয়টির প্রতিবাদ করলে নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান তাকে ঘুষি মেরে দেন। পরবর্তীতে নৌবাহিনীর অপরাপর সদস্যরা তাঁর উপর হামলা চালায়।
এ বিষয়ে চিকিৎসাধীন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা বলেন, অংশগ্রহণকারীদের ভাতার বিষয়ে কথা বলতে গেলে দীঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সাথে দুর্ব্যবহার করেন নৌবাহিনীর লে: কমান্ডার পদমর্যাদার একজন কর্মকর্তা। আমি বিষয়টির প্রতিবাদ করতে গেলে কমান্ডার এস এম মাহমুদুর রহমান আমাকে ঘুষি মেরে দেন। পরবর্তীতে নৌবাহিনীর ২০/২৫জন সদস্য আমার উপর ঝাপিয়ে পড়ে আক্রমণ করে। তবে অভিযোগের বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি কমান্ডার এস এম মাহমুদুর রহমান।

এদিকে, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি আমি সংশ্লিষ্ট বিভাগগুলোতে লিখিত ভাবে অবগত করবো।

বিক্ষোভ মিছিলে অন্যাদের মধ্যে অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা, পাজেপ সদস্য আ: জব্বার, রেম্রাচাই চৌধুরী, নিগার সুলতানা, মংক্যচিং চৌধুরী, আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, সতীশ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা যুবলীগের সিনি: সহ-সভাপতি ও ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলালসহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও জেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে, এ ঘটনায় লিখিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।





আর্কাইভ