শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাংচুর
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাংচুর

---

বগুড়া প্রতিনিধি ::  বগুড়ার গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ভাংচুর ও ফুড অফিসারকে লাঞ্ছিত করেছে বঞ্চিত ডিলার আবেদনকারীরা৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়৷ ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে৷ অনিয়মের প্রতিবাদে বঞ্চিত ডিলার আবেদনকারী ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন৷
সারাদেশের ন্যায় গাবতলীতেও ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের অনুকূলে ডিলার নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে৷ কিন্তু ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও আহসান হাবিব, সদস্য সচিব ফুড অফিসার আবুল কালাম আজাদ, ডিলার যাচাই-বাছাই কমিটির আহবায়ক এ্যাসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন রবিবার সকালে ডিলার নিয়োগের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে৷ এতে করে ফুঁসে উঠেছেন বঞ্ছিত ডিলার আবেদনকারীরা৷ তাদের অভিযোগ, ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসার আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়ম করে গোপন সিদ্ধান্তের ভিত্তিতে অযোগ্য আবেদনকারীদের ডিলার নিয়োগ করেছেন৷ এদিকে বঞ্ছিত আবেদনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে বঞ্চিত ডিলার আবেদনকারী ও গাবতলী পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন৷ তারা অবিলম্বে ঘোষিত ডিলারদের নামের তালিকা বাতিল করে পুনরায় ডিসির প্রতিনিধির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদনত্মপূর্বক পুনরায় ডিলার নিয়োগ করার দাবী জানান৷ অন্যথায় ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসারের অপসারণের দাবীতে আজ সোমবার সকাল থেকে অবস্থান ও লাগাতার বিক্ষোভ কর্মসূচী চলবে৷ এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডিলার নিয়োগ কমিটির উপদেষ্টা সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই গোপনে ডিলার নিয়োগের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি৷ ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, ডিলার যাচাই-বাছাই এর জন্য ৪সদস্য বিশিষ্ট একটি তদনত্ম কমিটি গঠন করা হয়েছিল৷ তাদের তদনত্ম প্রতিবেদনের ভিত্তিতে ডিলার নিয়োগ দেয়া হয়েছে৷ ফুড অফিস ভাংচুর ও অফিসারকে লাঞ্ছিত করায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷





আর্কাইভ