শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

---সিলেট জেলা প্রতিনিধি::(১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) সিলেটের কানাইঘাটে এবার গলায় ওড়না পেঁচানো অবস্থায় দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিরিয়া বেগম। তিনি কানাইঘাট সদর ইউপির গোসাইন পুর গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের পুত্র শহিদুল ইসলামের (৩২) স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুটি হত্যা না আত্মহত্যা এর রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এলাকায় চলছে মুখরোচক আলোচনা। মহিলার পিতার বাড়ির লোকজন বলছেন স্বামীর পরকীয়ার কারণে মহিলাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, মহিলার স্বামী শহীদুল ইসলাম পরকীয়ায় জড়িত। বিষয়টি মেনে না নেওয়াতে স্বামী দুই সন্তানের জননীকে হত্যা করেছে। গৃহবধূর ভাই উপজেলার নিজ দলইকান্দি (আকুনি) গ্রামের আব্দুল হালিম অভিযোগ করেন, তার বোনের স্বামী গোসাইন পুর গ্রামের শহীদুল ইসলাম পরকীয়াগ্রস্ত। বিষয়টি নিয়ে বেশ কয়েক বার তার বোন শিরিয়া বেগমের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে। এর জের ধরে তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি জানান, বোনের স্বামী শহিদুল ইসলাম (৩০) সকাল ৭টার দিকে ফোন করে জানান, সিরিয়া রুমের দরজা খুলছে না। সংবাদ পেয়ে তারা বোনের বাড়িতে গিয়ে সিরিয়ার নিথর দেহ দেখতে পান। হালিম বলেন, শহিদুল ইসলামের সাথে প্রায় ৬ বছর পূর্বে শিরিয়ার বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে সিরিয়া বেগমের স্বামীর বাড়ীর লোকজন জানিয়েছেন, সে মানসিক রোগে ভোগছিল। মানসিক রোগের কারনে স্বামীর অগোচরে পাশের রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।
জানা যায়, কানাইঘাট সদর ইউপির গোসাইনপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের পুত্র শহিদ আহমদের (৩২) স্ত্রী সিরিয়া বেগম তার ৪ বছরের শিশু পুত্র সোহরাব ও ১৮ মাসের পুত্র মেহরাব হোসেনকে নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে রাতের খাবার শেষে শয়ন কক্ষে শুয়ে পড়েন। রাত একপর্যায়ে ২টার সময় ঘুম থেকে জেগে উঠে স্বামী শহিদুল ইসলাম স্ত্রীকে বিছানায় না পেয়ে ডাকা ডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে স্ত্রী একই কক্ষের পার্শ্ববর্তী অন্য একটি রুমে শুয়ে রয়েছে মনে করে শহিদ আহমদ গুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহিদ আহমদ ও বাড়ীর লোকজন সিরিয়া বেগমকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে ভিতর থেকে সিটকিনি লাগানো কাঠের দরজা ভেঙ্গে ঘরের কক্ষের তীরের সাথে ওড়না পেচানো সিরিয়া বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী থানার এস.আই রবিউল ইসলাম জানিয়েছেন, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর সিরিয়া বেগম আত্মহত্যা না তাকে হত্যা করা হয়েছে তা জানা যাবে।





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ