শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসিজেএসএস এর ঘোষিত অবরোধ, অফিস-আদালত,হাটবাজার বর্জন কর্মসূচী তিন পার্বত্য জেলায় জনজীবনে কোন প্রভাব ফেলেনি
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসিজেএসএস এর ঘোষিত অবরোধ, অফিস-আদালত,হাটবাজার বর্জন কর্মসূচী তিন পার্বত্য জেলায় জনজীবনে কোন প্রভাব ফেলেনি
বুধবার ● ২১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিজেএসএস এর ঘোষিত অবরোধ, অফিস-আদালত,হাটবাজার বর্জন কর্মসূচী তিন পার্বত্য জেলায় জনজীবনে কোন প্রভাব ফেলেনি

---

ষ্টাফ রিপোর্টার ::পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু গ্রুপ) ঘোষিত অবরোধ, অফিস-আদালত, হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড বর্জন কর্মসূচী ঢিলেঢালা ভাবে চলছে তিন পার্বত্য জেলায়৷
আমাদের বান্দরবান জেলা প্রতিনিধি জানান বান্দরবান সদর উপজেলায় খুব হালকা প্রভাব পড়েছে ৷ উপজেলা সার্ভেয়ার টনক চাকমা ও সহকারী এসিল্যান্ড আবুল বশর কর্মসূচীর অংশ হিসেবে অফিস বর্জন করেছেন৷ বান্দরবান জেলা পরিষদে প্রভাবের খবর পাওয়া গেলেও অফিস চলছে ৷ এছাড়া ব্যাংক, বীমা, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও জেলা প্রশাসকের অফিস, আদালত ও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলছে ৷ বান্দরবান শহরে ঘুরে দেখা গেছে সদরে পিসিজেএসএস এর নেতা কর্মীদের ও তেমন চোখে পরার মত উপস্থিতি নেই ও কর্মসূচীর আওতায় দেখা যায়নি ৷ তবে বান্দরবানের দুই উপজেলা রোয়াঙছড়ি ও রুমাতে কর্মসূচীর প্রভাবের খবর পাওয়া গেছে৷ উল্লেখ্য এই দুই উপজেলা চেয়ারম্যান পিসিজেএসএস এর সমর্থিত ৷ আলীকদম প্রতিনিধি জানিয়েছেন উপজেলার সব ধরনের কর্মকান্ড স্বাভাবিক চলছে ৷

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জানান খাগড়াছড়ি পার্বত্য জেলায় পিসিজেএসএস এর কর্মসূচীর কোন ধরনের জনজীবণে প্রভাব পড়েনি এবং সকল ধরনের কার্যালয় স্বাভাবিক চলছে ৷

এদিকে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী, লংগদু , রাজস্থলী, বিলাইছড়ি,কাপ্তাই,বাঘাইছড়ি,জুড়াছড়ি ও নানিয়ারচর উপজেলা প্রতিনিধিরা জানান উপজেলা গুলির সব ধরনের কার্যালয় স্বাভাবিক ভাবে চলছে ৷ কোন ধরনের দুঘটনার  খবর পাওয়া যায়নি।

---

এদিকে বরকল থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া জানান উপজেলাটি পিসিজেএসএস এর নিয়ন্ত্রনে হওয়ায় অফিস বর্জন কর্মসূচী কোন রকম ভাবে চলছে কারণ অফিস আদালত বর্জন কর্মসূচী সফল করার জন্য বরকল উপজেলা চেয়ারম্যান গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর থেকে বরকলে অবস্থান করছেন, সেখানকার স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন ৷
স্থানীয় প্রশাসনের গুরুত্বপুর্ণ পদে থাকা সরকারী একজন কর্মকর্তা বলেন উপজেলা চেয়ারম্যান মনি চাকমার কারণে গত কয়েক মাসের ভিতর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা অসহায় হয়ে বরকল উপজেলা থেকে বদলী হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন ৷ পিসিজেএসএস এর প্রধান সাবেক গেরিলা নেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের অত্যান্ত কাছের লোক বলে খ্যাত উপজেলা চেয়ারম্যান মনি চাকমার বিরুনদ্ধে সরকারী প্রশাসনের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উপরে কারণে অকারণে খবরদারী ও ক্ষমতার অপব্যবহারের শুরু থেকে অভিযোগ রয়েছে ৷
স্থানীয় একটি সূত্র জানায় বরকল সদরে এখন পূজা ও জুয়া নিয়ে লোকজন ব্যস্ত বেশী ৷
রাঙামাটি কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, শহরের মধ্যে অফিস, আদালত, স্কুল-কলেজ, ব্যাংক, বীমা,বেসরকারী প্রতিষ্ঠানসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে, কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আছেন তবে উত্‍কষ্ঠার কারনে লোকজনের উপস্থিতি কম ৷

কোতয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান সকাল থেকে রাঙামাটি শহরের কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা খবর পাওয়া যায়নি৷
রাঙামাটি শহরের আইন শৃংখলা স্বভাবিক রয়েছে ৷

আপলোড : ২১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১. ৪৭ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)