শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ের ভবন ধ্বসে ৫ জনের মৃত্যু : উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ের ভবন ধ্বসে ৫ জনের মৃত্যু : উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ের ভবন ধ্বসে ৫ জনের মৃত্যু : উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা

---ষ্টাফ রিপোর্টার :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০ মি.)গতকাল রাঙামাটি শহরের সরকারী মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদে দোতলা পাকা ভবন ধ্বসে পড়ার ঘটনায় আজ বুধবার সকালে আরো ১টি শিশুর মৃত দেহ উদ্ধার করেছে নৌ বাহিনীর উদ্ধারকারী দল।

এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জন । আজ বুধবার সকাল ৭ টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করার সকাল ৮ টায় শিশু সাজিদুলের মৃত দেহ উদ্ধার করে নৌ বাহিনীর ডুবরী দল। ধ্বসে পড়া ভবনে আর কোন লোকজন নেই বলে নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা। উদ্ধার অভিযান শেষে নৌ বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার লে. কর্ণেল রাইয়ান আল বেরুনী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধ্বসে পড়া ভবনে আর কোন লোকজন আটকে পড়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়ার পর তারা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেন।

নৌবাহিনীর সদস্য যখন সাজেদুলের মরদেহ ঘরের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসে সে সময় এলাকায় একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। নৌ বাহিনীর উদ্ধার কারী দলের দলের সদস্যরা নদী থেকে সাজিদুলের মরদেহ রাস্তায় নিয়ে আসলে সাজেদুলের আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। তার সাথে সাথে এলাকার অসংখ্য মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে।
উল্লেখ্য, গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদ পাড়ে অবৈধভাবে গড়ে উঠা দোতলা পাকা ভবনটি হঠাৎ কাপ্তাই হ্রদের পানিতে ধ্বসে পড়ে। ঘটনার পর পর ফায়ার সার্ভিস, স্থানীয় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা রাতে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে ২টি শিশু সহ একজন পুরুষ ও একজন মহিলা।
এদিকে এ ঘটনায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন।

এদিকে পুলিশ বাদী হয়ে ধ্বসে পড়া বাড়ীর বাড়ীর মালিক টিটুর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ।





আর্কাইভ