শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুটি পৃথক অভিযানে একই দিনে ৯ জঙ্গি নিহত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুটি পৃথক অভিযানে একই দিনে ৯ জঙ্গি নিহত
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে দুটি পৃথক অভিযানে একই দিনে ৯ জঙ্গি নিহত

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৫৬মিঃ) গাজীপুর সদরের হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান ও নোয়াগাঁও পাতারটেক এলাকায় দুটি পৃথক অভিযানে একই দিনে ৯ জঙ্গি নিহত হয়েছে৷ একই সঙ্গে আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য৷

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিকাল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন৷

৮ অক্টোবর শনিবার সকালে নোয়াগাঁও পাতারটেক এলাকায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট৷

গাজীপুর সদরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় দ্বিতীয় অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর সঙ্গে সোয়াত টিম যুক্ত ছিলো৷ সেখানে গোলাগুলি চলে বিকাল পৌনে চারটা পর্যন্ত৷ এর আগে শনিবার ভোরে গাজীপুর সদরের হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়৷ নিহতরা হলেন-গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোহিদুল ইসলাম (৩৪) ও নরসিংদীর রাশেদুল ইসলাম (২২)৷
---
দোতলা ওই বাড়ির মালিক সোলায়মান সরকার৷ তিনি সৌদি আরবে থাকেন৷ বাড়িটি দেখাশোনা করেন ভাই কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক ওসমান গণি৷ ওই বাড়ির এক ভাড়াটিয়া জানান, মাস তিনেক আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজন জঙ্গিরা৷ তারা বাসা থেকে বের হতো না৷

নব্য জেএমবির ঢাকা বিভাগের কমান্ডার ফরিদুল ইসলাম আকাশ ও তার সহযোগীরা সেখানে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই আস্তানা ঘিরে ফেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর সদস্যরা৷

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ভেতরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে তথ্য রয়েছে তাদের কাছে৷

বিকাল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷ তিনি সাংবাদিকদের জানান, ভবনের দ্বিতীয় তলায় সাত জনের লাশ পাওয়া গেছে৷

তিনি বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশের নেতৃত্বেই নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়৷ অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হয়৷ কিন্ত তা না করে তারা উল্টো পুলিশের ওপর হামলা চালায়৷ পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়৷ পরে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির লাশ পাওয়া যায়৷

তিনি আরও বলেন, পাতারটেকে জেএমবি এবং আইনশৃঙ্খলবাহিনীর গোলাগুলির মধ্যে সাতটি লাশ পাওয়া গেছে৷ জব্দ হয়েছে তিনটি অস্ত্র (কী অস্ত্র উল্লেখ করেননি), কয়েকটি চাপাতি, একটি গ্যাস সিলিন্ডার৷ গোলাগুলির মধ্যে ১৪টি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে৷

তিনি বলেন, এ সময় কাউন্টার টেররিজমের একজন সদস্য আহত হয়৷ তাকে প্রাথমিক চিকিত্‍সা দেওয়া হয়েছে৷ বর্তমানে তিনি সুস্থ আছেন৷ তবে ব্রিফিংয়ে নিহতদের বিস্তারিত পরিচয় জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী৷

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক থেকে ৩ কিলোমিটার দূরে হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় আতাউর রহমান নামে এক ব্যক্তির একতলা বাড়িতে শনিবার ভোরে র‌্যাবের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত এবং একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে৷

নিহতরা হলেন-গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোহিদুল ইসলাম (৩৪) ও নরসিংদীর রাশেদুল ইসলাম (২২)৷

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)